× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শিক্ষকদের প্রতিবাদের মুখে ভিসি বাসভবনে তালা না দিয়ে ফিরে গেল কুয়েট শিক্ষার্থীরা

খুলনা অফিস

প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:৫৯ পিএম

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:১৬ পিএম

মঙ্গলবার দুপুরে শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনে তালা দিতে গেলে শিক্ষকরা প্রতিবাদ জানান। ছবি : সংগৃহীত

মঙ্গলবার দুপুরে শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনে তালা দিতে গেলে শিক্ষকরা প্রতিবাদ জানান। ছবি : সংগৃহীত

শিক্ষকদের প্রতিবাদের মুখে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্যের বাসভবনে তালা না দিয়ে ফিরে গেছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় ১৮-২০ জন শিক্ষার্থী উপাচার্যের বাসভবনে তালা দিতে গেলে শিক্ষকরা প্রতিবাদ জানান।

কুয়েটের শিক্ষার্থী ও শিক্ষকরা জানান, মঙ্গলবার দুপুর ১২টার দিকে ১৮-২০ জন শিক্ষার্থী উপাচার্যের বাসভবনের সামনে যান। এ সময় তারা হ্যান্ডমাইকে উপাচার্যের বাসভবনে যারা রয়েছে তাদেরকে ৫ মিনিটের মধ্যে বেরিয়ে বাসা খালি করার আহ্বান জানান। ভেতরে তখন উপাচার্য শিক্ষকদের নিয়ে বৈঠক করছিলেন।

একপর্যায়ে শিক্ষকরা গেইটের কাছে এসে শিক্ষার্থীদের তালা লাগানোর সিদ্ধান্তের প্রতিবাদ জানান। তালা লাগানো হলে শিক্ষকরা গণপদত্যাগের হুঁশিয়ারি দেন। তখন শিক্ষার্থীরা তালা না দিয়ে ফিরে যান।

পরে শিক্ষার্থীরা জানান, তারা নিজেরা বসে পরবর্তী কর্মসূচি নির্ধারণ করবেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা