× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শেবাচিমে শিক্ষক সংকট নিরসন দাবিতে সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:৪৮ পিএম

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:১১ পিএম

‘অনভিজ্ঞ চিকিৎসক’ নিয়োগের প্রজ্ঞাপনে অগ্নিসংযোগ করেছেন শিক্ষার্থীরা। প্রবা ফটো

‘অনভিজ্ঞ চিকিৎসক’ নিয়োগের প্রজ্ঞাপনে অগ্নিসংযোগ করেছেন শিক্ষার্থীরা। প্রবা ফটো

বরিশালে শের ই বাংলা মেডিকেল কলেজের (শেবাচিম) শিক্ষক সংকট নিরসন দাবিতে হাসপাতালের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এ সময় শিক্ষক নিয়োগের প্রজ্ঞাপনে অগ্নিসংযোগ করেন তারা।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বেলা ১২টায় হাসপাতালের প্রধান গেটের সামনে অবস্থান নিয়ে বান্দরোডে অবরোধ করেন শিক্ষার্থীরা

এর আগে কলেজের একাডেমিক ভবনের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হাসপাতালের প্রধান গেটের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে বান্দরোড অবরোধ করে মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।

শিক্ষার্থীরা জানান, কলেজে মোট ৩৩৪ জন শিক্ষকের পদের বিপরীতে ১৬১ পদে শিক্ষক রয়েছে, বাকি ১৭৩টি পদ শূন্য। যার ফলে তাদের শিক্ষাদান ব্যাপক বিঘ্ন হচ্ছে। এ পরিস্থিতিতে শিক্ষক সংকট নিরসন দাবিতে গত সোমবার থেকে কলেজে কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছেন তারা। কিন্তু তাদের দাবি মানা হয়নি।

এর মধ্যে বুধবার (১৯ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর ৬ জন চিকিৎসককে এ কলেজে বদলি করে। শিক্ষার্থীদের দাবি, অভিজ্ঞ শিক্ষকের ঘাটতি থাকলেও এখানে অনভিজ্ঞ কয়েকজন চিকিৎসককে নিয়োগ দেওয়া হয়েছে। এসব তাদের দাবির প্রতি প্রহসন বলছেন শিক্ষার্থীরা। তাই তারা প্রজ্ঞাপন না মেনে, তাতে অগ্নিসংযোগ করেছেন এবং সড়ক অবরোধ করেছেন। যতক্ষণ পর্যন্ত তাদের দাবি মানা না হবে, ততক্ষণ পর্যন্ত তাদের আন্দোলন চলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা।

শিক্ষক সংকটের কথা স্বীকার করে কলেজের অধ্যক্ষ ডা. ফায়জুল বাশার বলেন, শিক্ষার্থীদের দাবি যৌক্তিক। আমরা বিষয়টি মন্ত্রণালয়ে জানিয়েছি। শিক্ষক সংকট নিরসনে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা