× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইবির নরসিংদী জেলা ছাত্রকল্যাণ সমিতির বরণ-বিদায়

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৫ ২১:৩৭ পিএম

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৫ ২১:৫০ পিএম

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল এবং বিদায়ী শিক্ষার্থীদের ক্রেস্ট দেওয়া হয়৷ প্রবা ফটো

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল এবং বিদায়ী শিক্ষার্থীদের ক্রেস্ট দেওয়া হয়৷ প্রবা ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নরসিংদী জেলা থেকে আগত শিক্ষার্থীদের সংগঠন নরসিংদী জেলা ছাত্রকল্যাণ সমিতির উদ্যোগে নবীনবরণ ও প্রবীণ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের মীর মুগ্ধ সরোবরে এ নবীনবরণ ও প্রবীণ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এ সময় নবীন শিক্ষার্থীদের ফুল এবং বিদায়ী শিক্ষার্থীদের ক্রেস্ট দিয়ে সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক তাসনিম আল সাকিব দ্বীপের সভাপতিত্বে ও ধর্ম বিষয়ক সম্পাদক আতিকুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন- ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. আলীনূর রহমান ও অধ্যাপক ড. মুর্শিদ আলম।

অধ্যাপক ড. মুর্শিদ আলম বলেন, ‘যে উদ্দেশ্য নিয়ে তোমরা এত দূরে এসেছ, সেটা তখনই সফল হবে যখন বাবা-মায়ের স্বপ্ন এবং তোমাদের লক্ষ্য বাস্তবায়ন করতে পারবে। নরসিংদী থেকে যারা এখানে পড়াশোনার জন্য এসেছে এবং বেরিয়ে গেছে, তারা সবাই ভালো অবস্থানে আছে। আমি দীর্ঘদিন শিক্ষকতা করেও নরসিংদীর কোনো ছাত্র-ছাত্রীর বিরুদ্ধে অভিযোগ পাইনি- এটা আমার জন্য অত্যন্ত গর্বের বিষয়। তোমরা যেভাবে মিলেমিশে রয়েছো, সেভাবেই সবসময় ভ্রাতৃত্ব বজায় রেখে থাকবে- এটাই প্রত্যাশা।’

অধ্যাপক ড. আলীনূর রহমান বলেন, ‘আজকের পড়া কাল পড়ব ভেবে বসে থেকো না। বাবা-মা অনেক কষ্ট করে এখানে পাঠিয়েছে, তোমরা পড়াশোনাটা ঠিকমতো করবে। তোমরা প্রযুক্তি ব্যবহার করবে, কিন্তু প্রযুক্তি যেন তোমাদের ব্যবহার না করে। তোমরা কেউ এখন নাবালক নও, সবাই নামাজের দিকে খেয়াল রাখবে। সকলে মিলেমিশে এ আয়োজন যেভাবে করেছ, সেভাবেই সামনেও সুন্দর সুন্দর আয়োজন করবে বলে আমি আশাবাদী। তোমাদের যেকোনো প্রয়োজনে আমাদের জানাবে, আমরা সাধ্যমতো তোমাদের পাশে থাকব।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা