বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৫ ২১:১১ পিএম
বরিশাল বিশ্ববিদ্যালয়। ফাইল ফটো
বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) সন্ধ্যার পর শিক্ষার্থী ব্যতীত অন্যকোনো বহিরাগত ব্যক্তির প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) ড. সোনিয়া খান সনি স্বাক্ষরিত এক নোটিশে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।
নোটিশে বলা হয়, বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ব্যতিত সন্ধ্যার পর বহিরাগত ব্যক্তিদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে।
একইসঙ্গে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অভ্যন্তরে শিক্ষার্থী কিংবা বহিরাগতদের মাদক সেবন, বিশৃঙ্খলা সৃষ্টি করা, র্যাগিং ও ইভটিজিংসহ নানাবিধ অপরাধমূলক কর্মকাণ্ড নিষিদ্ধ বলে গণ্য হবে।
পুরো ক্যাম্পাস সিসিটিভির আওতাধীন। তাই এসব কর্মকাণ্ডের সঙ্গে করো জড়িত থাকার বিষয়ে প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। যদি অভিযুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীও হয়, তার দায়ভার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নেবে না।