× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইবির নওগাঁ জেলা ছাত্রকল্যাণ সমিতির বরণ-বিদায়

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৫ ২০:৫৮ পিএম

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৫ ২১:০৬ পিএম

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল ও ক্রেস্ট এবং বিদায়ী শিক্ষার্থীদের ক্রেস্ট দেওয়া হয়৷ প্রবা ফটো

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল ও ক্রেস্ট এবং বিদায়ী শিক্ষার্থীদের ক্রেস্ট দেওয়া হয়৷ প্রবা ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নওগাঁ জেলা থেকে আগত শিক্ষার্থীদের সংগঠন নওগাঁ জেলা ছাত্রকল্যাণ সমিতির উদ্যোগে নবীনবরণ ও প্রবীণ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের মীর মুগ্ধ সরোবরে এই নবীনবরণ ও প্রবীণ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এ সময় নবীন শিক্ষার্থীদের ফুল ও ক্রেস্ট দিয়ে এবং বিদায়ী শিক্ষার্থীদের ক্রেস্ট দিয়ে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়৷

অনুষ্ঠানে নওগাঁ জেলা সমিতির সভাপতি হাবিবুল্লাহের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক ড. হাবিবুর রহমান, গণিত বিভাগের অধ্যাপক ড. আব্দুল মুহিত, আইসিটি বিভাগের সহকারী অধ্যাপক কাজী মওদুদ আহমেদ ও কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের প্রভাষক তন্ময় সাহা জয়।

সহকারী অধ্যাপক কাজী মওদুদ আহমেদ বলেন, ‘এত সুন্দর আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ। জেলা কল্যাণ সমিতি গুলো এমন একটি জায়গা যেখানে আমরা এতদূর এসেও নিজেদের এলাকার মানুষের সংস্পর্শ পেতে পারি৷ আমাদের শিক্ষাজীবন থেকে শুরু করে চাকরি জীবনেও জেলা ছাত্রকল্যাণ সমিতি গুলো থেকে বিভিন্ন সহায়তা পাওয়া যায়। নিজেদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন বৃদ্ধিতে এই আয়োজন গুলো কার্যকর ভূমিকা রাখে। তোমরা সবাই মিলেমিশে থাকবে, একে অপরের পাশে থাকবে।’

দিকনির্দেশনামূলক বিভিন্ন তথ্য দিয়ে অধ্যাপক ড. আব্দুল আল মোহিত বলেন, ‘নওঁগা থেকে আমরা কি শিখেছি সেই সংস্কৃতি আমাদের একে অন্যের সঙ্গে বিনিময় করতে হবে। সবাই বলে নওঁগার মানুষের অনেক অমায়িক। অর্থাৎ আমাদের আচরণে এটা প্রকাশ পেয়েছে। আমাদের সংগঠনে একতা থাকতে হবে। বছরে শুধু এ একটি প্রোগ্রাম নয়, তোমরা নিয়মিতভাবে পিকনিক, কুইজ টেস্ট, কম্পিউটার বেজড স্কিল ডেভেলপমেন্টের সেমিনার ওয়ার্কশপ করতে পারো। নওঁগা জেলা সমিতি আমাদের নিজেদের জায়গা। যেকোনো সমস্যায় মনের কথাগুলো খুলে বললে অবশ্যই সমাধান হবে। এজন্য আমাদের সংগঠনের কার্যক্রম বাড়াতে হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা