× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কমপ্লিট শাটডাউনের তৃতীয় দিনে অচল শেবাচিম ক্যাম্পাস

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:৫৫ পিএম

বরিশালে শের-ই-বাংলা মেডিকেল কলেজে শিক্ষক সংকট দূরের দাবিতে কমপ্লিট শাটডাউন কর্মসূচি। প্রবা ফটো

বরিশালে শের-ই-বাংলা মেডিকেল কলেজে শিক্ষক সংকট দূরের দাবিতে কমপ্লিট শাটডাউন কর্মসূচি। প্রবা ফটো

বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজে (শেবাচিম) শিক্ষক সংকট নিরসনের দাবিতে তৃতীয়দিনের মতো শিক্ষার্থীদের ডাকা কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলছে। এতে ক্যাম্পাসে অচলাবস্থা বিরাজ করছে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীরা কলেজের সামনে বান্দ রোডে বিক্ষোভ ও মানববন্ধন করেছে।

এর আগে শিক্ষক সংকট দূরের দাবিতে গত সোমবার (১৭ ফেব্রুয়ারি) কমপ্লিট শাটডাউন কর্মসূচির ঘোষণা দেন শেবাচিম কলেজের শিক্ষার্থীরা। দিনভর কলেজের প্রশাসনিক ও ছাত্র শাখার কার্যক্রম বন্ধ রয়েছে। কলেজের প্রধান দুটি গেট তালাবদ্ধ রয়েছে এবং গেট দুটিতে শাটডাউন লেখা ব্যানার সাটিয়ে দেওয়া হয়েছে।

শেবাচিম ক্যাম্পাসে গিয়ে দেখা যায়, প্রতিদিনের মতো কর্মকর্তা-কর্মচারীরা কর্মস্থলে আসলেও কোনো কার্যক্রমই পরিচালনা করতে পারেননি। পাশাপাশি শিক্ষার্থীদের অ্যাকাডেমিক কার্যক্রমে অংশ নিতে দেখা যায়নি। এতে ক্যাম্পাসের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছে, কলেজে চলমান শিক্ষক সংকট নিরসনের দাবি না মানা পর্যন্ত তাদের এ আন্দোলন চলবে। আর কলেজ প্রশাসন বলছে, তারা বিষয়টি মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দফতরকে জানিয়েছেন, তারা উদ্যোগ না নিলে মেডিকেল কলেজের শূন্য পদে শিক্ষক পদায়ন সম্ভব নয়।

এর আগে শিক্ষক সংকট দূরের দাবিতে সোমবার শিক্ষার্থীরা প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিয়ে কমপ্লিট শাটডাউন ঘোষণা করে। কলেজের প্রশাসনিক শাখা জানিয়েছে, কলেজে শিক্ষকদের ৩৩৪টি পদের মধ্যে ১৪৬টি পদে শিক্ষক রয়েছে। বাকি ১৮৮ পদ শূন্য রয়েছে।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, দেশের অন্যতম প্রধান চিকিৎসা শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজে শিক্ষক সংকটের কারণে শিক্ষা ও স্বাস্থ্যসেবা বড় চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। বর্তমানে কলেজে প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক না থাকায় অ্যাকাডেমিক কার্যক্রমে ব্যাঘাত ঘটছে। কিছু বিভাগে শিক্ষক সংকট প্রকট আকার ধারণ করেছে। এতে মেডিকেল শিক্ষার্থীরা মানসম্মত ক্লাস ও প্রশিক্ষণ থেকে বঞ্চিত হচ্ছে। এ প্রভাব চিকিৎসা ব্যবস্থার ওপর নেতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা বলছেন, অবিলম্বে মেডিকেল কলেজের সব ডিপার্টমেন্ট এ শূন্য পদগুলোতে শিক্ষক পদায়ন করতে হবে। পাশাপাশি অবিলম্বে কমিউনিটি মেডিসিন, মাইক্রোবায়োলজি, প্যাথোলজি ও অন্যান্য ডিপার্টমেন্টের বদলিকৃত শিক্ষকদের তাদের স্ব-পদে পুনরায় পদায়ন করতে হবে।

বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজের অধ্যক্ষ ফয়জুল বাশার বলেছেন, শিক্ষার্থীদের এই দাবি যৌক্তিক এবং তাদের দাবিগুলো নিয়ে মন্ত্রণালয়ে কথা বলেছি। দ্রুত সমস্যা সমাধান করার চেষ্টা চলছে বলে জানান তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা