× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কুয়েটে রাজনীতি নিষিদ্ধ, একাডেমিক কার্যক্রম স্থগিত

খুলনা অফিস

প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:৩১ পিএম

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:০২ পিএম

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)। ছবি: সংগৃহীত

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)। ছবি: সংগৃহীত

কুয়েটে সকল ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ এবং আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত একাডেমিক কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

পাশাপাশি, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতকরণ, আহতদের চিকিৎসা ব্যয় বহন, হামলার ঘটনায় জড়িতদের বহিষ্কার এবং বহিরাগতদের বিরুদ্ধে মামলা দায়েরের সিদ্ধান্ত গৃহীত হয়। সভার একটি সূত্র এ তথ্য জানিয়েছে।

এর আগে, উপাচার্যের পদত্যাগসহ ছয় দফা দাবিতে কুয়েটের প্রশাসনিক ও একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে দেন শিক্ষার্থীরা। বুধবার দুপুর দেড়টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীরা ভবনগুলোর সামনে তালা লাগিয়ে দেন। ফলে ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি সৃষ্টি হয়। কুয়েটের উপাচার্য এখনও অবরুদ্ধ অবস্থায় রয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের চলমান অস্থিরতার কারণে অনেক শিক্ষার্থী হল ছেড়ে যেতে শুরু করেছেন। ক্যাম্পাসের বাইরে ভাড়া থাকা শিক্ষার্থীদের মধ্যেও আতঙ্ক বিরাজ করছে। অভিভাবকরা তাদের সন্তানদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন।

উল্লেখ্য, মঙ্গলবার ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিকে কেন্দ্র করে কুয়েটের শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রদলের সংঘর্ষের ঘটনা ঘটে। দফায় দফায় চলা এই সংঘর্ষে অন্তত ৫০জন শিক্ষার্থী আহত হন। যাদের বেশিরভাগের শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। আহতদের কুয়েট মেডিকেল সেন্টার এবং আশপাশের বিভিন্ন বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পাঁচজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা