× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নোবিপ্রবির ছাত্রী হলের খাবারে মিলল নখ কাটার মেশিন

নোয়াখালী প্রতিবেদক

প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:৫৯ পিএম

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:৩৩ পিএম

খাবারে নখ কাটার মেশিন। প্রবা ফটো

খাবারে নখ কাটার মেশিন। প্রবা ফটো

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) জুলাই শহিদ স্মৃতি ছাত্রী হলের খাবারে মিলেছে নখ কাটার মেশিন।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) হলের ডাইনিংয়ে রাতের খাবার খেতে গেলে ভাতের ভেতর নখ কাটার মেশিন পান এক শিক্ষার্থী। পরে এ ঘটনাটি কেউ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে পোস্ট করলে শিক্ষার্থীরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান।

ক্যাম্পাস সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের হলে প্রায়ই খাবারের সঙ্গে পোকামাকড় পাওয়ার ঘটনা ঘটে। এছাড়া হলের শিক্ষার্থীদের অভিযোগ, হলের খাবারের মান অত্যন্ত নিম্ন। শনিবার রাতে শহিদ স্মৃতি ছাত্রী হলে রাতের খাবারের সঙ্গে নখ কাটার মেশিন পাওয়া যায়। পরে বিষয়টি জানাজানি হলে শিক্ষার্থীরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। এ ঘটনায় ক্যান্টিন অপারেটরকে অপসারণ করা হয়েছে বলে নিশ্চিত করেছে হল কর্তৃপক্ষ।

ভুক্তভোগী শিক্ষার্থী বলেন, আমি রাতে ডাইনিং থেকে গিলা-কলিজা আনি, রুমে এসে প্যাকেট খুলে দেখি নখ কাটার মেশিন। আমার সেমিস্টার ফাইনাল পরীক্ষা, খাবারে এটা দেখতে পেয়ে খাবার না খেয়েই থাকতে হয় আমাকে।

নাম প্রকাশ না করার শর্তে বিশ্ববিদ্যালয়ের একাধিক আবাসিক শিক্ষার্থী অভিযোগ করে বলেন, হলের খাবারের মান নিয়মিত তদারকি করা হয় না। যেদিন কেউ তদারকিতে আসেন, তখন তাদের জন্য বিশেষ রেসিপি করা হয়। এছাড়া হলের ডাইনিংয়ের পরিষ্কার-পরিচ্ছন্নতার কোনো বালাই নাই। কী যে একটা বাজে পরিবেশ এ ডাইনিংয়ের তা বলে বুঝানো যাবে না।

এ বিষয়ে শহিদ স্মৃতি ছাত্রী হলের হল প্রভোস্ট মো. নাসির উদ্দিন বলেন, খাবারে নখ কাটার মেশিন পাওয়ার খবর জানার পর আমরা বর্তমান অপারেটরকে বাদ দিয়েছি। নতুন অপারেটরের জন্য ক্যান্টিন কমিটিকে দায়িত্ব দিয়েছি। আগামী মাসের ১ তারিখ থেকে নতুন অপারেটর ক্যান্টিন পরিচালনা করবে। এ ঘটনার আগেই বর্তমান অপারেটরের বিরুদ্ধে নানা অভিযোগ ছিল। আমরা তাকে বারবার সতর্ক করার পরেও এ রকম ঘটনা ঘটায় আমরা তাকে বাদ দিয়ে ১ তারিখ থেকে নতুন অপারেটর নিয়োগ দিচ্ছি। বর্তমান অপারেটর এ মাসের শেষ পর্যন্ত ক্যান্টিন চালাবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা