× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জবিতে ভর্তি পরীক্ষা দিলেন পঞ্চাশোর্ধ্ব তৌহিদুর

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৫ ১১:০৬ এএম

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৫ ১১:২০ এএম

তৌহিদুর রহমান তকু। প্রবা ফটো

তৌহিদুর রহমান তকু। প্রবা ফটো

শিক্ষা গ্রহণের জন্য নির্দিষ্ট কোনো বয়সের বাধা নেই। যেকোনো বয়সে নতুন কিছু শেখা সম্ভব এবং প্রয়োজনীয়ও বটে। তেমনি অদম্য ইচ্ছা, মনোবল আর বয়সের বাধা উপেক্ষা করে বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন নওগাঁর তৌহিদুর রহমান তকুর। বয়স পঞ্চাশ পেরিয়েছে। দীর্ঘদিন লড়েছেন অসুস্থতার সঙ্গে। সুস্থ হয়ে আবার বসেছেন পড়ার টেবিলে। উচ্চ মাধ্যমিকের পাট চুকিয়ে তিনি এখন স্বপ্ন দেখছেন বিশ্ববিদ্যালয়ে পড়ার।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের কলা ও আইন অনুষদের ‘বি’ ইউনিটের প্রথম শিফটে ভর্তি পরীক্ষা দিতে এসেছেন তকু।

জানা গেছে, তৌহিদুর রহমান তকু নওগাঁর এনায়েতপুর দাখিল মাদ্রাসা থেকে ২০২২ সালে দাখিল পরীক্ষায় জিপিএ ৪.৬৩ পেয়েছেন এবং ২০২৪ সালে গয়ড়া তেঁতুলিয়া ডি. এম ফাজিল মাদ্রাসা থেকে জিপিএ ৪.৬৪ পেয়ে আলিম পাস করেন। তবে তকুর দাখিল ও আলিম পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ডে তার জন্ম তারিখ ৩০ ডিসেম্বর, ২০০৫। কিন্তু আসলেই তার বয়স কত তা নিশ্চিত হওয়া যায়নি।

তৌহিদুর রহমান প্রতিদনের বাংলাদেশকে জানান, তার বাড়ি নওগাঁয়। তিনি নওগাঁ সরকারি কে ডি স্কুলে মাধ্যমিক পড়াশোনা করেছেন। অসুস্থতার পরে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে জেডিসি, দাখিল এবং আলিম পাস করেন। পরে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য আবেদন করেন।

তৌহিদুর বলেন, ‘আমি ১৯৮৯ সালে অসুস্থ হয়ে পড়ি। ২০১৪-১৫ সালে সুস্থ হয়ে পড়াশোনা শুরু করি। ২০১৬ সালে পরীক্ষা দিতে চাইলেও আবার মাদকাসক্ত কেন্দ্রে পাঠানো হয়। ২০১৯ সালে আবার পড়াশোনা শুরু করি।’

তিনি বলেন, ‘ইংরেজিতে প্রস্তুতি তেমন ভালো না। তার পরও চেষ্টা করব। যদি এ বছর জগন্নাথে চান্স না হয়, আগামী বছর রাবি, জাবিতে পরীক্ষা দিয়ে চান্স নেবই ইনশাল্লাহ।’

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম বলেন, ‘তৌহিদুর রহমান তকুর বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে আইনগত কোনো বাধা নেই। তবে সে কোনো অনিয়মের আশ্রয় নিয়েছে কি না তা খতিয়ে দেখা হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা