× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মাসুদ, সদস্য সচিব সিফাত

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:২০ পিএম

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:২৪ পিএম

পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাসুদ রানা (বাঁয়ে) ও ইংরেজি বিভাগের শিক্ষার্থী সিফাত হাসান সাকিব। ছবি : সংগৃহীত

পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাসুদ রানা (বাঁয়ে) ও ইংরেজি বিভাগের শিক্ষার্থী সিফাত হাসান সাকিব। ছবি : সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে আহ্বায়ক হিসেবে আছেন পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাসুদ রানা ও সদস্য সচিব হয়েছেন ইংরেজি বিভাগের শিক্ষার্থী সিফাত হাসান সাকিব।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাতে সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেলের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি প্রকাশ করা হয়েছে।

কমিটিতে মুখ্য-সংগঠক ভাস্কর্য বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ মাহিন, মুখপাত্র বায়োকেমিস্ট্রি ও মলিকুলার বায়োলজি বিভাগের শিক্ষার্থী নওশিন নওয়ার জয়া ও উপদেষ্টা সদস্য হিসেবে আছেন ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী নূর নবী।

এছাড়া কমিটিতে সিনিয়র যুগ্ম-আহ্বায়ক হিসেবে আছেন ৩ জন, যুগ্ম-আহ্বায়ক ১০ জন, সিনিয়র যুগ্ম-সদস্য সচিব ১ জন,  যুগ্ম-সদস্য সচিব ৬ জন, সিনিয়র মুখ্য সংগঠক ১ জন, সংগঠক ৬ জন, সহ-মুখপাত্র ১ জন এবং সদস্য হিসেবে আছেন ১৯ জন।

এ বিষয়ে নবগঠিত কমিটির আহ্বায়ক মাসুদ রানা বলেন, ‘ফ্যাসিবাদমুক্ত রাষ্ট্রব্যবস্থা এবং বৈষম্যহীন সমাজব্যবস্থা গড়তে জুলাইয়ের আন্দোলনে সম্মুখসারিতে লড়াইয়ে নেতৃত্ব দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। জুলাইয়ের আন্দোলনে জবির একজন শহীদ এবং শত শত ভাই আহত হয়েছেন। তাও আমরা পিছপা হইনি। আগামীর সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের বাংলাদেশ বিনির্মাণে আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা