× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়

শহীদ আবু সাঈদ বইমেলা কমিটি পুনর্গঠন

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৫ ২০:৪১ পিএম

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৫ ২১:১৭ পিএম

শহীদ আবু সাঈদ বইমেলা কমিটি পুনর্গঠন

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উদ্যোগে শহীদ আবু সাঈদ বইমেলা এবং মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৫ সুষ্ঠুভাবে আয়োজনে পূর্বের আদেশ বাতিলপূর্বক নতুন কমিটি পুনর্গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. শওকাত আলী ৯ সদস্যের এই কমিটি পুনর্গঠনের আদেশ দেন।

অফিস আদেশে বলা হয়েছে, শহীদ আবু সাঈদ বইমেলা এবং মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৫ আয়োজনে পূর্বের আদেশ বাতিলপূর্বক কমিটি পুনর্গঠন করা হলো। নতুন কমিটিতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মো. ইলিয়াছ প্রামাণিককে আহ্বায়ক এবং পরিসংখ্যান বিভাগের প্রফেসর ড. মো. শাহজামানকে সদস্য সচিব করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেনÑ গণিত বিভাগের প্রফেসর ড. মো. তাজুল ইসলাম, ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. তানজিউল ইসলাম, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক মো. আব্দুল্লাহ-আল-মাহবুব, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোছা. সিরাজাম মুনির এবং জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক ত্বহা হুসাইন।

অফিস আদেশে উল্লেখ করা হয়Ñ কমিটি বইমেলা আয়োজন, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং কবি, লেখক, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মীসহ লিখতে আগ্রহীদের নিয়ে একটি আলোচনা অনুষ্ঠানের আয়োজন করবেন।

এর আগে গত ৯ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রথমবারের মতো শহীদ আবু সাঈদ বইমেলা আয়োজনের জন্য সাত সদস্যের একটি কমিটি গঠন করে। তবে আওয়ামী লীগ সমর্থনকারী শিক্ষককে কমিটিতে রাখা নিয়ে তুমুল সমালোচনার সৃষ্টি হয়। এ কারণে পূর্বের কমিটি বাতিল করে নতুন কমিটি গঠন করা হয়েছে।

পূর্বের কমিটির সদস্য অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক ড. আপেল মাহমুদ জানান, ‘আগের কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে এই বিষয়টি সংবাদমাধ্যমে জানতে পেরেছি। পরবর্তীতে ওই কমিটি থেকে অব্যাহতি চেয়ে লিখিত আবেদন করি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা