× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বরিশাল বিশ্ববিদ্যালয়ে গণিত অলিম্পিয়াডে শতাধিক প্রতিযোগী

ববি সংবাদদাতা

প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২২ ১৪:৫৩ পিএম

আপডেট : ০২ ডিসেম্বর ২০২২ ১৫:৩২ পিএম

অনুষ্ঠিত হয়েছে ১৩তম স্নাতক গণিত অলিম্পিয়াডের বিভাগীয় আঞ্চলিক পর্ব। প্রবা ফটো

অনুষ্ঠিত হয়েছে ১৩তম স্নাতক গণিত অলিম্পিয়াডের বিভাগীয় আঞ্চলিক পর্ব। প্রবা ফটো

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) অনুষ্ঠিত হয়েছে ১৩তম স্নাতক গণিত অলিম্পিয়াডের বিভাগীয় আঞ্চলিক পর্ব।

শুক্রবার (২ ডিসেম্বর) সকালে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন। বাংলাদেশ গণিত সমিতির উদ্যোগে আয়োজিত অলিম্পিয়াডে অংশ নেয় ১০৪ প্রতিযোগী।

১৩তম স্নাতক গণিত অলিম্পিয়াডের বরিশাল অঞ্চলের আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়টির গণিত বিভাগের সহযোগী অধ্যাপক চিন্ময়ী পোদ্দার অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন ড. মো. শফিউল আলম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. শওকত আলী, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মো. আবদুল হাকিম খান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গণিত বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ সাখাওয়াত হোসেন। সঞ্চালনা করেন গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. বিজন কৃষ্ণ সাহা ও প্রভাষক ড. মহুয়া জাহান রুপা।

১৩তম স্নাতক গণিত অলিম্পিয়াডের এ পর্বে বরিশাল, পটুয়াখালী, ঝালকাঠী, পিরোজপুর, বরগুনা, ভোলা, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুর জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১০৪ প্রতিযোগী অংশ নেন। 

পরে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিনসহ অন্য অতিথিরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা