× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিটি-আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষে রণক্ষেত্র সায়েন্সল্যাব

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:২১ পিএম

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:৫০ পিএম

সায়েন্সল্যাবরেটরি মোড়ে সংঘর্ষে জড়িয়েছেন ঢাকা সিটি কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। ছবি: সংগৃহীত

সায়েন্সল্যাবরেটরি মোড়ে সংঘর্ষে জড়িয়েছেন ঢাকা সিটি কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। ছবি: সংগৃহীত

ঢাকা সিটি কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে রাজধানীর সায়েন্সল্যাব এলাকা। ঘটনায় উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেলেও তাৎক্ষণিক সংঘর্ষের কারণ জানা যায়নি।

রবিবার (৯ ফেব্রুয়ারি) বিকেল সোয়া ৪টায় সংঘর্ষের সূত্রপাত হয়। যা এখনও চলছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল চারটার দিকে আইডিয়াল কলেজের শতাধিক শিক্ষার্থী লাঠি নিয়ে সিটি কলেজের সামনে এসে অবস্থান নেন। পরে তারা ইট-পাটকেল নিক্ষেপ করে এবং লাঠি দিয়ে আঘাত করে ঢাকা সিটি কলেজের নামফলক খুলে ফেলেন। এ ঘটনায় সিটি কলেজের শিক্ষার্থীরাও বিক্ষুব্ধ হয়ে পাল্টা নিক্ষেপ করে এবং সংঘর্ষ শুরু হয়। এতে পুরো এলাকাজুড়ে তৈরি হয় আতঙ্ক। তাৎক্ষণিকভাবে বন্ধ হয়ে যায় মিরপুর সড়কের যান চলাচল। ঘটনার শুরু থেকেই পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে স্থানীয় থানা পুলিশ। পরে ডিএমপির অতিরিক্ত পুলিশ সায়েন্সল্যাব এলাকায় অবস্থান নিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে। 

তবে এখনো দুই পক্ষকে ধাওয়া পাল্টা-ধাওয়া থেকে নিবৃত করা যায়নি। এছাড়া ঠিক কোন ঘটনার জেরে এই সংঘর্ষের সূত্রপাত তার সুস্পষ্ট বক্তব্য পাওয়া যায়নি।

ধাওয়া পাল্টা-ধাওয়া এবং ইট-পাটকেল নিক্ষেপের ঘটনায় উভয় পক্ষেরই বেশ কয়েকজন শিক্ষার্থীকে আহত হতে দেখা গেছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা