× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জবির পরিচ্ছন্নতাকর্মীদের উৎসাহ বাড়াতে প্রণোদনা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:১১ পিএম

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:০০ পিএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তিন পরিচ্ছন্নতাকর্মীকে প্রণোদনা দেওয়া হয়। প্রবা ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তিন পরিচ্ছন্নতাকর্মীকে প্রণোদনা দেওয়া হয়। প্রবা ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) পরিচ্ছন্নতাকর্মীদের কাজে উৎসাহ বাড়াতে নম্বরের ভিত্তিতে প্রণোদনা দেওয়ার উদ্যোগ নিয়েছে শিক্ষার্থী সংশ্লিষ্ট কমিটি। নতুন এ উদ্যোগে তিন পরিচ্ছন্নতাকর্মীকে প্রণোদনা দেওয়া হয়েছে।

রবিবার (৯ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের শহিদ সাজিদ ভবনের নিচতলায় শিক্ষক লাউঞ্জে ক্লিনার সমাবেশ ও প্রণোদনা অনুষ্ঠানে এ পুরস্কার দেওয়া হয়।

অনুষ্ঠানে পরিচ্ছন্নতাকর্মীদের মধ্যে প্রথম হয়েছেন একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের পরিচ্ছন্নতাকর্মী রিপন মিয়া, দ্বিতীয় হয়েছেন শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের গৌরী রাণী এবং তৃতীয় হয়েছেন পরিকল্পনা উন্নয়ন ও ওয়ার্কস দপ্তরের দীনা নাথ।

শিক্ষার্থী সংশ্লিষ্ট কমিটির আহ্বায়ক ও ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন বলেন, ‘এর আগে পরিচ্ছন্নতাকমীদের সঙ্গে এমন আয়োজন কখনও করা হয়নি। আমরা সকলেই একটি পরিবারের মতো। এই প্রতিষ্ঠানকে যদি ভালো পর্যায়ে নিতে হয়, তাহলে সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীদের সমান সম্মান ও ভালোবাসা দিয়ে কাজে উৎসাহী করতে হবে। পরিবারের সকল সদস্য যেমন নিজেদের ঘর পরিষ্কার রাখে, তেমন কর্মস্থলও পরিষ্কার রাখা উচিত।

এ সময় উপস্থিত ছিলেন- জবি ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন, কমিটির সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. তাজাম্মুল হক, পরীক্ষা নিয়ন্ত্রক ও সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোস্তফা হোসেন, একমাত্র ছাত্রী হলের প্রোভোস্ট অধ্যাপক ড. আনজুমান আরা, পরিবহন পরিচালক ও ফিন্যান্স বিভাগের অধ্যাপক ড. ওমর ফারুক, আইন বিভাগের অধ্যাপক ড. শেখ সাদিসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও পরিচ্ছন্নতা কর্মীরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা