× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নামাজের সময় গান-বাজনার অভিযোগে মহিলা কলেজে হামলা-ভাঙচুর

রাজশাহী অফিস

প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৫ ২২:৩১ পিএম

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৫ ২২:৫৬ পিএম

গোদাগাড়ী মহিলা ডিগ্রি কলেজের বর্ষপূর্তি অনুষ্ঠানে হামলা ও ভাঙচুর চালানো হয়। ছবি : সংগৃহীত

গোদাগাড়ী মহিলা ডিগ্রি কলেজের বর্ষপূর্তি অনুষ্ঠানে হামলা ও ভাঙচুর চালানো হয়। ছবি : সংগৃহীত

নামাজের সময় গান-বাজনার অভিযোগে রাজশাহীর গোদাগাড়ী মহিলা ডিগ্রি কলেজের বর্ষপূর্তি অনুষ্ঠানে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে। এ সময় কয়েকটি চেয়ার ও বাদ্যযন্ত্র ভাঙচুর করা হয়েছে। 

শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকালে ১৫ থেকে ২০ জন লোক এ হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। তবে কারা এ হামলা চালিয়েছে তাদের পরিচয় নিশ্চিত করতে পারেনি কলেজ কর্তৃপক্ষ।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তসলিম উদ্দিন বলেন, শনিবার বিকালে ১৫ থেকে ২০ জন অপরিচিত লোক রড ও লাঠি নিয়ে অনুষ্ঠানে হামলা চালায়। কারও সঙ্গে কথা না বলেই ভাঙচুর শুরু করেন তারা। নামাজের সময় গান-বাজনার অভিযোগ তুলে হামলা হলেও এ সময় গান-বাজনা বন্ধ ছিল।

অধ্যক্ষ আরও বলেন, জোহর ও আসরের নামাজের সময় অনুষ্ঠানে বিরতি দেওয়া হয়েছিল। তারপরও নামাজের সময় গান-বাজনা করার অভিযোগে এ হামলা চালানো হয়। তবে কারা এ হামলা চালিয়েছে তাদের চিহ্নিত করা যায়নি। কলেজের গভর্নিং বডির সভাপতির সঙ্গে আলোচনা করে সে সিদ্ধান্ত নেওয়া হবে।

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, নামাজের সময় গান-বাজনা করায় স্থানীয় লোকজন ভাঙচুর চালিয়েছে। ঘটনাস্থলে গিয়ে পুলিশের সদস্যরা ভিডিও ফুটেজ সংগ্রহ করেছে। এ বিষয়ে অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা