× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জকিগঞ্জ ও কানাইঘাটে শিক্ষার্থীদের ফাহিম আল্ চৌধুরী ট্রাস্টের বৃত্তি প্রদান

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৫ ২২:০৫ পিএম

জকিগঞ্জ ও কানাইঘাটে শিক্ষার্থীদের ফাহিম আল্ চৌধুরী ট্রাস্টের বৃত্তি প্রদান

জকিগঞ্জ ও কানাইঘাটের দুই শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৬০০ মেধাবী শিক্ষার্থীকে ফাহিম আল্ চৌধুরী ট্রাস্টের উদ্যোগে বৃত্তি দেয়া হয়েছে।

শনিবার (৮ ফেব্রুয়ারি) জকিগঞ্জের পরচকস্থ মৌলভী ছাইর আলী উচ্চ বিদ্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে এই বৃত্তি প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ট্রাস্টের সহ-সভাপতি এ.টি.এম সেলিম চৌধুরী। প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য রাখেন ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও সভাপতি ফাহিম আল্ ইসহাক চৌধুরী। তিনি শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং শিক্ষার উন্নয়নে ট্রাস্টের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।

ট্রাস্টের সচিব মো. শাব্বির আহমদ, উপজেলা শিক্ষা অফিসারসহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা ট্রাস্টের ভবিষ্যৎ পরিকল্পনা এবং সামাজিক অবদান নিয়ে অনুষ্ঠানে বক্তব্য রাখেন। তারা ট্রাস্টের সামাজিক অবদান এবং শিক্ষাখাতে ভূমিকা নিয়ে আলোচনা করেন। ভবিষ্যতেও মেধাবী শিক্ষার্থীদের সহায়তা এবং শিক্ষার প্রসারে ট্রাস্টের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান আয়োজকরা।

গত বছরের ১৫ ও ১৭ ডিসেম্বর অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় ২ হাজার ৮১ মেধাবী শিক্ষার্থী অংশগ্রহণ করে। চূড়ান্ত পর্যায়ে মেধার ভিত্তিতে তিনটি গ্রেডে মোট ৫৯৩ শিক্ষার্থী বৃত্তি পাওয়ার যোগ্যতা অর্জন করে। যার মধ্যে পঞ্চম শ্রেণির ২৬২ জন, ষষ্ঠ শ্রেণির ১০৮ জন, সপ্তম শ্রেণির ১১৫ জন এবং অষ্টম শ্রেণির ১০৮ জন শিক্ষার্থী রয়েছে। বৃত্তি হিসেবে মেধা গ্রেডের শিক্ষার্থীরা আড়াই হাজার টাকা, প্রথম গ্রেডের শিক্ষার্থীরা দুই হাজার টাকা এবং সাধারণ গ্রেডের শিক্ষার্থীরা দেড় হাজার টাকা পেয়েছে। পাশাপাশি বৃত্তিপ্রাপ্তদের সনদপত্রও প্রদান করা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা