× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইবি থানার স্থানান্তর ঠেকাতে মহাসড়ক অবরোধ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:০৭ পিএম

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৫ ২০:১১ পিএম

মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয় এলাকাবাসী। প্রবা ফটো

মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয় এলাকাবাসী। প্রবা ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যাম্পাসের অভ্যন্তরে অবস্থিত ইবি থানা ঝাউদিয়ায় স্থানান্তর না করার দাবিতে মহাসড়ক অবরোধ করেছেন এলাকাবাসী।

শনিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ১১টা থেকে কুষ্টিয়া-খুলনা মহাসড়কে গাছ ফেলে সড়ক অবরোধ করেছেন স্থানীয় এলাকাবাসী। এ সময় তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। অবরোধের ফলে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।

আন্দোলনকারীরা জানান, ইবি থানাকে আমরা ঝাউদিয়ায় নিয়ে যেতে দিবো না। দায়িত্বশীল পর্যায়ের কেউ এসে কথা বললে শর্তসাপেক্ষে অবরোধ ছাড়া হবে।

এ সময় বিশ্ববিদ্যালয়ের কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের সভাপতি অধ্যাপক ড. রাশিদুজ্জামান বলেন, ‘অন্তত ৫টি ইউনিয়নের মানুষের একটি দাবিতে এখানে আমরা দাঁড়িয়েছি। ইবি থানাকে ঝাউদিয়া নেওয়ার জন্য বিভিন্নভাবে ষড়যন্ত্র হচ্ছে। আমরা কখনও এ ষড়যন্ত্রকে বাস্তবায়ন হতে দিবো না।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইবি সমন্বয়ক এস এম সুইট বলেন, ‘আপনারা প্রয়োজনে অন্যভাবে ঝাউদিয়ায় প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করেন। কিন্তু ইবির অভ্যন্তরের থানা স্থানান্তর করা যাবে না। এখানে শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি জড়িত।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা