রাজশাহী অফিস
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:৫৯ পিএম
আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:০০ পিএম
ফাইল ছবি
সুশৃঙ্খল পরিবেশে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। শনিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে শুরু হয়ে তিন শিফটে এই পরীক্ষা চলবে বিকাল ৪টা পর্যন্ত।
রুয়েট প্রশাসনের দেওয়া তথ্য মতে, এবার ভর্তি পরীক্ষায় ১ হাজার ২৩৫টি আসনের বিপরীতে ১৯ হাজার ৯১৫ জন ভর্তিচ্ছু অংশ নিচ্ছেন। এমসিকিউ পরীক্ষা শেষে নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে ১৩ ফেব্রুয়ারি। পরীক্ষাটি অনুষ্ঠিত হবে ২০ ফেব্রুয়ারি। নির্বাচনী পরীক্ষায় ‘ক’ ও ‘খ’ উভয় গ্রুপের জন্য সর্বমোট ৩৫০ নম্বরের পরীক্ষা এবং ‘খ’ গ্রুপের জন্য অতিরিক্ত ১০০ নম্বরের মুক্তহস্ত অংকন পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর পর ভর্তির জন্য শিক্ষার্থীদের নামের তালিকা প্রকাশ করা হবে আগামী ৮ মার্চ।