× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মাহফুজ-সুফিয়া ফাউন্ডেশনের উদ্যোগ

সন্দ্বীপ ইংলিশ অলিম্পিয়াডের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৫ ২২:৪৬ পিএম

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৫ ২২:৫৪ পিএম

অলিম্পিয়াডের লিখিত পরীক্ষা চলাকালীন। প্রবা ফটো

অলিম্পিয়াডের লিখিত পরীক্ষা চলাকালীন। প্রবা ফটো

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক স্কুলের শিক্ষার্থীদের নিয়ে ইংলিশ অলিম্পিয়াডের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) শিক্ষার্থীদের ইংরেজিতে দক্ষ করার লক্ষ্যে মাহফুজ-সুফিয়া ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ অলিম্পিয়াডে মোট ৪০৩ জন শিক্ষার্থী অংশ নিয়েছেন।

অলিম্পিয়াডটির মূল উদ্যোক্তা হলেন স্কুল শিক্ষক মো. সালাউদ্দিন। প্রান্তিক পর্যায়ের শিক্ষার্থীদের ইংরেজি ভাষায় দক্ষ করে তোলার জন্য দীর্ঘদিন ধরেই কাজ করছেন তিনি।

অলিম্পিয়াডের যুগ্ম আহ্বায়ক মো. নাজমুল ইসলাম জুয়েল বলেন, ‘আইইএলটিএসের আদলে এ অলিম্পিয়াডটি আয়োজন করেছি আমরা। পঞ্চম থেকে নবম শ্রেণির শিক্ষার্থীরা রাইটিং ও স্পিকিং- এ দুই ধাপে প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। ভবিষ্যতে আমরা লিসেনিংও চালু করব।’


অলিম্পিয়াডের আহ্বায়ক মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন বলেন, ‘দুই ধাপে প্রথম হওয়া শিক্ষার্থী পুরস্কার হিসেবে একটি ল্যাপটপ এবং আরও ৫০ জন শিক্ষার্থী আর্থিক বৃত্তি পাবে। মূলত শিক্ষার্থীদের ইংরেজিতে আগ্রহী করে তোলাই এ আয়োজনের লক্ষ্য।’

অলিম্পিয়াড চলাকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিগ্যান চাকমা পরীক্ষার হল পরিদর্শন করেন। তিনি এ উদ্যোগের প্রশংসা করেছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা