× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইবিতে শেখ হাসিনার প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:৫৮ পিএম

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৫ ০০:০৬ এএম

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শেখ হাসিনার প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ কর্মসূচি পালন করেছেন বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। প্রবা ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শেখ হাসিনার প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ কর্মসূচি পালন করেছেন বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। প্রবা ফটো

শেখ হাসিনার ভাষণের ঘোষণার প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) জুতা নিক্ষেপ কর্মসূচি পালন করেছেন বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। এ সময় শতাধিক শিক্ষার্থী শেখ হাসিনার প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ করে।

বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে ক্যাম্পাসের মুজিব ম্যুরালে শেখ হাসিনার প্রতিকৃতি ঝুলিয়ে প্রায় আধা জুতা নিক্ষেপ করা হয়। 

জুতা নিক্ষেপ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেখ রাসেল হলে এসে শেষ হয়। মিছিলে শেখ পরিবারের নামে কোনো স্থাপনা থাকবে না বলে ঘোষণা দেন তারা।

এসময় শিক্ষার্থীরা ‘ভাষণ না জুতা, জুতা জুতা’ ‘ফ্যাসিবাদের ঠিকানা, এই বাংলায় হবে না’ ‘রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায়’ ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’ ‘দালালী আর করিস না, পিঠের চামড়া থাকবে না’ ‘মুজিববাদ মুর্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ’ নানান স্লোগানে মিছিল করেন।

এ সময় সহসমন্বয়ক নাহিদ হাসান বলেন, ‘আমরা বিভিন্ন গণমাধ্যমে দেখেছি, খুনি হাসিনা এই দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তিনি আজকে রাতে ভাষণ দিবেন বলে ঘোষণা দিয়েছেন। ভারতে বসে এই ধরনের দুঃসাহস দেখান। এর প্রতিবাদের অংশ হিসেবে ইসলামী বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শেখ হাসিনার ছবিতে জুতা মারা কর্মসূচি পালন করেছেন। এখানে সাধারণ শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন। আমাদের এবং শহীদ ভাইয়ের রক্তের দাবি, শেখ হাসিনার ফাঁসিসহ আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। অতিদ্রুত আমরা শেখ হাসিনার বিচার দেখতে চাই।’


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা