× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বেরোবি ও কারমাইকেল কলেজে ম্যুরাল-নামফলক ভাঙচুর

রংপুর অফিস

প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৫ ২২:৫২ পিএম

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:২০ পিএম

ম্যূরাল ও নামফলক ভাঙচুর করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। প্রবা ফটো

ম্যূরাল ও নামফলক ভাঙচুর করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। প্রবা ফটো

রংপুর কারমাইকেল কলেজ ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শেখ মুজিবুর রহমানের ম্যূরাল ও নামফলক ভাঙচুর করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। 

বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত পৌনে ১০টার দিকে মহানগর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কসহ শিক্ষার্থীরা কারমাইকেল কলেজের মূল ফটকের সামনে জড়ো হয়। এ সময় মূল ফটকের সামনে স্থাপিত শেখ মুজিবুর রহমানের ম্যূরাল হাতুড়ি দিয়ে ভাঙচুর করে এবং শ্লোগান দিতে থাকে। 

অপরদিকে রাত সাড়ে ১০ টার দিকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শত শত শিক্ষার্থী একজোট হয়ে বিশ্ববিদ্যালয়ে স্থাপিত শেখ মুজিবুর রহমানের ম্যূরাল, বঙ্গবন্ধু হল ও শেখ ফজিলাতুন নেসা মুজিব হলের নামফলক ভাঙচুর করে। এ সময় উপস্থিত ছিলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মহানগরের সদস্য সচিব বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী রহমত আলী, সমন্বয়ক শামসুর রহমান সুমন, আশিকুর রহমানসহ অন্যরা।

মহানগর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ ইমতি বলেন, কারমাইকেল কলেজে স্থাপিত ম্যূরালটি শিক্ষার্থীরা ভাঙচুর করেছে। আগামীকাল বুলডোজার দিয়ে ম্যুরালকে গুড়িয়ে দেয়া হবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রংপুর মহানগরের সদস্য সচিব রহমত আলী বলেন, ফ্যাসিবাদী হাসিনা দেশব্যাপী যে ফ্যাসিবাদী চিহ্ন রেখে গেছেন, আমরা তা নিশ্চিহ্ন করতে আজ এখানে একত্র হয়েছি। বৈষম্যের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবে, যতক্ষণ না ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা