× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তিতুমীর কলেজ

হাতেগোনা আন্দোলনকারী আটকে দিলেন ট্রেন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:২৩ পিএম

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:০৪ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

সরকারি তিতুমীর কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় রূপান্তরের দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে এবার ট্রেন আটকে দিয়েছে আন্দোলনকারীরা।

সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকাল পৌনে চারটার দিকে রাজধানীর মহাখালীতে কমলাপুর থেকে নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস ট্রেন আটকে দেন তারা।

এর আগে সকাল ১২টার দিকে অল্প কিছু শিক্ষার্থী কলেজের প্রধান ফটকের সামনের সড়ক আটকে দেন। এতে সড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়।

পূর্বঘোষিত বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি কর্মসূচির অংশ হিসেবে তাদের সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত মহাখালীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ও রেল লাইন অবরোধ করার ছিল। কিন্তু বিকাল ৩টা পর্যন্ত কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য বার বার মাইকে ডেকেও লোক পাচ্ছিলেন না তারা।

পরে বিকালে ৭০-৮০ জন শিক্ষার্থীদের একটি দল মিছিল নিয়ে রেলক্রসিংয়ে মহাখালীতে অবস্থান নেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা