× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ময়মনসিংহ মেডিকেল কলেজ

নবীনবরণকে কেন্দ্র করে শিবির-ছাত্রদলের ধাওয়া পাল্টা ধাওয়া

ময়মনসিংহ প্রতিবেদক

প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৫ ২২:৫২ পিএম

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৫ ২২:৫৮ পিএম

ময়মনসিংহ মেডিকেল কলেজ। প্রবা ফটো

ময়মনসিংহ মেডিকেল কলেজ। প্রবা ফটো

ময়মনসিংহ মেডিকেল কলেজে ইসলামি ছাত্র শিবিরের সঙ্গে ছাত্রদলের নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ নিয়ে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। রবিবার (২ জানুয়ারি) দুপুরে কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। তবে ঘটনায় দুই পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হলেও কেউ আহত হয়নি।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম খান শফিক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ময়মনসিংহ মেডিকেল কলেজে এমবিবিএস প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম চলছিল। এ সময় নবাগতদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানোকে কেন্দ্র করে ছাত্রশিবির ও ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও ধাওয়া পাল্টা ধাওয়া ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

ময়মনসিংহ মেডিকেল কলেজের প্রিন্সিপাল প্রফেসর ডা. মো. নাজমুল আলম খান বলেন, ‘নতুন শিক্ষার্থীদের বরণ করা নিয়ে একটু ঝামেলা হয়েছিল বলে শুনেছি। তবে কারা করেছে আমার জানা নেই। ঘটনার সময় আমি আমার কক্ষে ছিলাম। ’

ময়মনসিংহ মহানগর ছাত্রশিবিরের সভাপতি শরিফুল ইসলাম খালিদ জানান, এ ঘটনার সাথে শিবিরের কোনো কর্মী জড়িত না। ছাত্রদলের সঙ্গে সাধারণ শিক্ষার্থী ও  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কর্মীদের হাতাহাতি ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

মেডিকেল কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা জানান, শিক্ষার্থীদের শুভেচ্ছা জানানোকে কেন্দ্র করে ছাত্রশিবির এই বিশৃঙ্খলার সৃষ্টি করেছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা