× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জাকসু নিয়ে শিক্ষার্থী-ছাত্রদলের পাল্টাপাল্টি অবস্থান

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৫ ২২:৫৭ পিএম

দ্রুত জাকসুর তফসিল ঘোষণার দাবিতে প্রশাসনিক ভবনের সামনে  অবস্থান করছে শিক্ষার্থীরা। প্রবা ফটো

দ্রুত জাকসুর তফসিল ঘোষণার দাবিতে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান করছে শিক্ষার্থীরা। প্রবা ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন নিয়ে সাধারণ শিক্ষার্থী ও ছাত্রদলের মধ্যে পাল্টাপাল্টি অবস্থান দেখা দিয়েছে। শিক্ষার্থীরা দ্রুত তফসিল ঘোষণার দাবি জানিয়ে অবস্থান কর্মসূচি পালন করলেও, ছাত্রদল গঠনতন্ত্র সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছে।

শনিবার (১ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে জাকসু গঠনতন্ত্র সংস্কারের দাবিতে শাখা ছাত্রদল অবস্থান কর্মসূচি পালন করে। পরে সন্ধ্যা সাড়ে ৬টায় বিশ্ববিদ্যালয়ের বটতলায় শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রেজিস্ট্রার ভবনের সামনে গিয়ে অবস্থান নেয়। রাত ৮টা থেকে তারা দ্রুত তফসিল ঘোষণার দাবিতে প্রশাসনিক ভবনে অবস্থান গ্রহণ শুরু করে।

তফসিল ঘোষণার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা প্রশাসনের টালবাহানা ও অছাত্রদের ক্যাম্পাসে রাজনীতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। এ সমর তারা ‘অচল জাকসু সচল করো’, ‘অছাত্রদের ঠিকানা জাহাঙ্গীরনগরে হবে না’- এমন নানা স্লোগান দেন।

গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলনের আহ্বায়ক আব্দুর রশীদ জিতু বলেন, ‘আমরা আজই তফসিল ঘোষণার দাবি জানাচ্ছি। দাবি না মানা পর্যন্ত এখান থেকে সরবো না।’

সরকার ও রাজনীতি বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী জিয়াউদ্দিন আয়ান বলেন, `‘বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি শিক্ষার্থীদের চাইতে রাজনৈতিক ব্যক্তিদের গুরুত্ব বেশি দেয়, তাহলে তাদেরও আমাদের দরকার নেই।’

এদিকে অভিযোগ পাওয়া গেছে, জাকসু বানচাল করার জন্য সংস্কারের দাবিতে অছাত্ররা ৫৩ ব্যাচের ছাত্রদের জোর করে নিয়ে রেজিস্ট্রার ভবনের সামনে বসিয়েছে।

জাবি ছাত্রশিবিরের শাখা নেতা সাফায়েত মীর বলেন, ‘আমরা চাই, এ ভিসি ও প্রশাসন নিজেদের মুনাফিক প্রমাণ না করে। তফসিল ঘোষণার আগে আমরা অবস্থান ছাড়ব না। যারা ভয় দেখিয়ে আন্দোলন দমানোর চেষ্টা করছে, তাদের জানিয়ে দিতে চাই- আমরা লাশের ভয় পাই না। ২ হাজার শহীদের রক্তের বিনিময়ে আজকের এ অবস্থান অর্জিত হয়েছে।’

অপরদিকে জাকসু গঠনতন্ত্র সংস্কারের দাবিতে শাখা ছাত্রদল বিকালে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে অবস্থান নেয়। মিছিলে ছাত্রদলের নেতাকর্মীরা ‘জাকসু সংস্কার করতেই হবে’, ‘সংস্কার বাদ দিয়ে নির্বাচন চলবে না’, ‘আওয়ামী ফ্যাসিবাদী দোসরদের বিচার চাই’ স্লোগান দেন।

শাখা ছাত্রদলের আহ্বায়ক জহিরুদ্দিন মোহাম্মদ বাবর বলেন, ‘আমরা জাকসু নির্বাচনের পক্ষে, তবে গঠনতন্ত্র সংস্কারের বিষয়টিও গুরুত্বপূর্ণ। নির্বাচন ও সংস্কার একসঙ্গে চলতে হবে। যদি সংস্কার ছাড়া তফসিল ঘোষণা করা হয়, তাহলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা