× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্বামী বিবেকানন্দ স্মারক শিক্ষাবৃত্তি পেলেন জবির আট শিক্ষার্থী

জবি সংবাদদাতা

প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২২ ১৫:৩৯ পিএম

আপডেট : ০১ ডিসেম্বর ২০২২ ১৬:৪০ পিএম

স্বামী বিবেকানন্দ স্মারক শিক্ষাবৃত্তি পেলেন জবির আট শিক্ষার্থী

স্বামী বিবেকানন্দের সার্ধশততম জয়ন্তী স্মারক শিক্ষাবৃত্তি পেয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আট শিক্ষার্থী। বৃত্তিপ্রাপ্ত সবাই বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের শিক্ষার্থী। স্নাতক পর্যায়ে কৃতিত্বপূর্ণ ফলের জন্য তারা এ শিক্ষাবৃত্তি লাভ করেন।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে স্বামী বিবেকানন্দের সার্ধশততম জয়ন্তী উপলক্ষে দর্শন বিভাগের আয়োজনে এক অনুষ্ঠানের মাধ্যমে এ বৃত্তি প্রদান করা হয়। ঢাকাস্থ রামকৃষ্ণ মিশনের সার্বিক সহযোগিতা ও বিবেকানন্দ স্টাডি ও ফিলান্থ্রপিক সেন্টার নিউইয়র্কের অর্থায়নে দর্শন বিভাগের শিক্ষার্থীদের এ স্মারক শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেনদর্শন বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. আশিকুর রহমান ও পারমিতা দাস। ২০১৪-১৫ শিক্ষাবর্ষের মো. সাঈদ মাহাদী সেকেন্দার ও শারমিন নাহার। ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ফারহানা রশিদ নিপু ও মো. শাওন শেখ এবং ২০১৬-১৭ শিক্ষাবর্ষের মোছা. মৌসুমী আক্তার ও মো. শফিকুল ইসলাম।

দর্শন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. তৌহিদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী পূর্ণাত্মানন্দজী মহারাজ। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দিন আহমদ। বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা স্বামী বিবেকানন্দের জীবনদর্শনের বিভিন্ন দিক তুলে ধরেন। তারা বলেন, পৃথিবী থেকে চিরতরে সাম্প্রদায়িকতা মুছে ফেলতে স্বামী বিবেকানন্দের আদর্শ অগ্রণী ভূমিকা পালন করতে পারে। তার আদর্শ আমাদের শিক্ষা দেয় কীভাবে মানুষ হিসেবে মানুষকে সম্মান করতে হয়। কীভাবে সব ধর্মের প্রতি শ্রদ্ধাশীল ও সহমর্মী হতে হয়।

আলোচনা শেষে আট শিক্ষার্থীর হাতে শিক্ষাবৃত্তি তুলে দেওয়া হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা