× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

উপাচার্যের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

সাকুরা সায়েন্স এক্সচেঞ্জ প্রোগ্রামে অংশ নিতে জাপান যাচ্ছেন দুই খুবি শিক্ষার্থী

খুলনা অফিস

প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৫ ২২:৩০ পিএম

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সয়েল, ওয়াটার অ্যান্ড অ্যানভায়রনমেন্ট ডিসিপ্লিনের দুই শিক্ষার্থী। তারা সাকুরা সায়েন্স এক্সচেঞ্জ প্রোগ্রামে অংশ নিতে জাপান যাচ্ছেন। প্রবা ফটো

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সয়েল, ওয়াটার অ্যান্ড অ্যানভায়রনমেন্ট ডিসিপ্লিনের দুই শিক্ষার্থী। তারা সাকুরা সায়েন্স এক্সচেঞ্জ প্রোগ্রামে অংশ নিতে জাপান যাচ্ছেন। প্রবা ফটো

সাকুরা সায়েন্স এক্সচেঞ্জ প্রোগ্রামে অংশ নিতে জাপান যাচ্ছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) সয়েল, ওয়াটার অ্যান্ড অ্যানভায়রনমেন্ট ডিসিপ্লিনের দুই শিক্ষার্থী। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টায় উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তারা।

শিক্ষার্থী দুজন হলেন- মো. আব্দুল খালেক সরকার রব্বানী ও আব্দুল্লাহ আল মামুন।

আগামী ৯ ফেব্রুয়ারি থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত জাপানে অবস্থানকালে তারা ইউনিভার্সিটি অব ইয়ামানশিতে ৭ দিনের জন্য এক্সচেঞ্জ প্রোগ্রামে ল্যাব ভিজিট, ওয়ার্কশপ, সেমিনারে অংশ নেওয়াসহ বিভিন্ন ইন্ডাস্ট্রি পরিদর্শন করবেন। বর্তমানে ইউনিভার্সিটি অব ইয়ামানশির সঙ্গে খুবির এমওইউ স্বাক্ষরের প্রক্রিয়া চলমান রয়েছে।

উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম খুবির গ্লোবাল কানেক্টিভিটি বৃদ্ধি করতে এ ধরনের উদ্যোগ গ্রহণকে সাধুবাদ জানান এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

এ সময় সয়েল, ওয়াটার অ্যান্ড অ্যানভায়রনমেন্ট ডিসিপ্লিনের প্রধান অধ্যাপক মো. সানাউল ইসলাম, দি অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক অধ্যাপক ড. মো. আশিক উর রহমান, সংশ্লিষ্ট প্রোগ্রামের বাংলাদেশের কো-অর্ডিনেটর ও ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক ড. তারেক বিন সালাম উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ছাড়াও ভিয়েতনাম এবং তুরস্কের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ প্রোগ্রামে অংশ নিচ্ছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা