প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৫ ২০:৫৯ পিএম
২৮ জানুয়ারি (মঙ্গলবার) শুরু হওয়া এ আয়োজনে নেসলে ও স্যাভোরার সহযোগিতায় ১৩টি বিশ্ববিদ্যালয়ের ৩৫টি দল চমকপ্রদ স্টলে তাদের উদ্যোক্তা হওয়ার গল্প প্রচার ও প্রোডাক্ট প্রদর্শন করেছে।
বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজিতে (বিইউএফটি) হাল্ট প্রাইজের গ্র্যান্ড ফাইনাল ও দুইদিনব্যাপী জাতীয় উদ্যোক্তা প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। ২৮ জানুয়ারি (মঙ্গলবার) শুরু হওয়া এ আয়োজনে নেসলে ও স্যাভোরার সহযোগিতায় ১৩টি বিশ্ববিদ্যালয়ের ৩৫টি দল চমকপ্রদ স্টলে তাদের উদ্যোক্তা হওয়ার গল্প প্রচার ও প্রোডাক্ট প্রদর্শন করেছে।
অপরদিকে লালামুভ, আরিয়ান ফ্যাশন ও পিপল এন টেকের সহযোগিতায় বিইউএফটি বিজনেস ক্লাব ও ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে হাল্ট প্রাইজের গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হয়। ফাইনালিস্ট ৬টি দল থেকে চ্যাম্পিয়নের মুকুট অর্জন করে ডেনিম রিভাইভ, প্রথম রানার-আপ ক্যান্ট্রোম্যান্ট্রো ও টিম ভিসকোস দ্বিতীয় রানার-আপ হয়। এ তিনটি দলের যে কোনো একটি রিজিওনাল সামিটে অংশ নিয়ে ১ মিলিয়ন ডলার গ্লোবাল প্রাইজের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবে।
হাল্ট প্রাইজের গ্র্যান্ড ফাইনাল ও দুইদিনব্যাপী জাতীয় উদ্যোক্তা প্রদর্শনীর উদ্বোধনী সেশনে প্রধান অতিথি ছিলেন বিইউএফটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান জনাব ফারুক হাসান। ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক মো. মঈনুদ্দিন খানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান। হাল্ট প্রাইজের গ্র্যান্ড ফাইনালে বিচারক ছিলেন বিইউএফটির ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান অধ্যাপক ড. এস. এম. আখতারুজ্জামান, ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মো. কামরুল হাসান, লালামুভের ব্যবস্থাপনা পরিচালক জনাব আন্দি এম রিজকি, উদ্যোক্তা জনাব মো. আশরাফুল হকসহ বিইউএফটির শিক্ষক ও শিল্প বিশেষজ্ঞরা।