× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাকৃবির দুই ভবনে শিক্ষার্থীদের তালা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৫ ২০:২৩ পিএম

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৫ ২০:৪৫ পিএম

বাকৃবির দুই ভবনে শিক্ষার্থীদের তালা

শ্রেণিকক্ষ সংকটসহ বিভিন্ন অব্যবস্থাপনার প্রতিবাদে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ফুড টেকনোলজি ও গ্রামীণ বিভাগের শিক্ষার্থীরা অনুষদের দুটি ভবনে তালা ঝুলিয়ে দেন। বুধবার (২৯ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অফিস ও ফুড টেকনোলজি ও গ্রামীণ শিল্প বিভাগের ভবনে তালা লাগিয়ে দেন তারা। পরে শিক্ষকদের আশ্বাসে দুপুর ২টার পর তালা খুলে দেন শিক্ষার্থীরা। 

ফুড টেকনোলজি ও গ্রামীণ শিল্প বিভাগের একাধিক শিক্ষার্থী অভিযোগ করেন, তাদের বিভাগের জন্য বরাদ্দ দেওয়া ভবনে চার বর্ষের পাঠদান চললেও শ্রেণিকক্ষ রয়েছে তিনটি। এত দিন কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ১১৯ নম্বর কক্ষে ক্লাস নেওয়া হতো। কিন্তু সম্প্রতি সেটিও বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে পর্যাপ্ত শ্রেণিকক্ষের অভাবে স্বাভাবিক পাঠদান ব্যাহত হচ্ছে। ক্লাস না করে তাদের বসে থাকতে হচ্ছে শ্রেণিকক্ষ ফাঁকা না থাকার কারণে। 

শিক্ষার্থীরা জানান, তাদের সমস্যাগুলো সমাধানের জন্য অনুষদের ডিন বরাবর লিখিত দাবি জানান তারা। দাবিগুলো হলোÑ দ্রুত নতুন শ্রেণিকক্ষ বরাদ্দ দিতে হবে, ফুড ইঞ্জিনিয়ারিং, বায়ো ইনফরমেটিকস ইঞ্জিনিয়ারিংসহ তিন বিভাগের পরীক্ষা ভিন্ন সময়ে নিতে হবে, পর্যাপ্ত টেকনিশিয়ান, ল্যাব সরঞ্জাম ও শ্রেণিকক্ষের প্রয়োজনীয় যন্ত্রপাতির ব্যবস্থা করতে হবে। তাদের অভিযোগ, সমস্যার কথা জানাতে গেলে বিভাগের প্রধান অনুষদের ডিনের কাছে পাঠান, ডিন আবার প্রধানের কাছে পাঠান। এভাবে বারবার ঘুরতে হয়, কিন্তু সমাধান মেলে না। পরে দুপুর ২টার পর অনুষদের শিক্ষকদের আশ্বাসে তালা খুলে দেন শিক্ষার্থীরা। 

ফুড টেকনোলজি ও গ্রামীণ শিল্প বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. আব্দুল আলীম বলেন, ‘আমাদের ভবনে তিনটি শ্রেণিকক্ষ রয়েছে, যেখানে তিনটি বর্ষের ক্লাস চলে। আরেকটি ছোট কক্ষ আছে সেখানে মাস্টার্সের ক্লাস হয়। কিন্তু এই বিভাগের মোট চারটি বর্ষ চলমান থাকায় শ্রেণিকক্ষের ঘাটতি দেখা দিয়েছে। এত দিন ১১৯ নম্বর কক্ষে ক্লাস হতো, সেটাও বন্ধ করে দেওয়া হয়েছে। এই ১১৯ নম্বর রুমটি আমাদের দিয়ে দিলে আমাদের সমস্যার সমাধান হবে।’

এ ব্যাপারে কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জয়নাল আবেদীন বলেন, ‘শিক্ষার্থীদের শ্রেণিকক্ষ সংকটের বিষয়টি নিয়ে সব বিভাগ প্রধানের সঙ্গে বসে আলোচনা করা হবে। সবার মতামত ও পরামর্শ নিয়ে এই সমস্যা সমাধানের চেষ্টা করা হবে। আমরা শিক্ষার্থীদের সমস্যা ও দাবি-দাওয়াগুলো লিখিত আকারে নিয়েছি। আমরা চাই শিক্ষার্থীদের ক্লাস নিয়মতান্ত্রিকভাবে হোক।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা