× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিকৃবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শীতবস্ত্র বিতরণ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৫ ২২:৩৯ পিএম

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৫ ২২:৪০ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) কর্মচারী ও ক্যাম্পাসের আশেপাশের অসহায় মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করল বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি ও ব্যাবসায় শিক্ষা অনুষদের নিচতলায়  শীতবস্ত্র বিতরণ কর্মসূচী পালন করেন তারা।

এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্তরের কর্মচারী ও  ক্যাম্পাসের আশেপাশের শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণ কর্মসূচীতে প্রফেসর ড. মো. জসিম উদ্দিন বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর একটি সমাজ সেবামূলক কার্যক্রম আয়োজনের জন্য ।আশাকরি আগামীতেও বিশ্ববিদ্যালয়সহ দেশ ও জাতির যেকোন ক্লান্তিলগ্নে তারা কাজ করে যাবেন।’

কৌলিবিজ্ঞান ও প্রাণী প্রজনন বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ আতাউর রহমান বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্রদের এমন একটি মহৎ কাজের মধ্যে আমি থাকতে পেরে অনেক ভালো লাগছে। আমাদের সকলের উচিত নিজ নিজ অবস্থান থেকে দেশ ও জাতির জন্য এমন নিঃস্বার্থভাবে কাজ করে যাওয়া।’

অনুষ্ঠানে জাতীয় নাগরিক কমিটির কৃষি সম্পাদক গোলাম মর্তুজা সেলিম বলেন, ‘বিগত ফ্যাসিস্ট আমলে রাষ্ট্র তার নাগরিকদের মৌলিক অধিকার দিতে শুধু ব্যর্থই হয় নি, বরং নাগরিকদের সাথে চেতনার নামে তামাশায় মত্ত ছিল। জুলাইয়ের ছাত্র-জনতার বিপ্লব নাগরিকের অধিকার পুনঃপ্রতিষ্ঠায় আবার নতুন করে স্বপ্ন দেখিয়েছে। সেই স্বপ্ন বাস্তবায়নে অগ্রগতি কতখানি তা বরাবরের মতোই প্রশ্ন থেকে যায়। সরকারের উচিত ছিলো, অসহায় ও শীতার্ত মানুষ এর পাশে  দাঁড়ানো। কিন্তু এই কাজে সরকার বরাবরের মতোই ব্যর্থ হয়েছে বলে আমি মনে করছি। তাই আমরা আমাদের ক্ষুদ্র প্রয়াসের মাধ্যমে যতটুকু সম্ভব তা নিয়ে আপনাদের দৌঁড়গোড়ায় হাজির হয়েছি। এটা বরাবরের মতোই ক্ষুদ্র উপহার। সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান করবো অসহায় মানুষদের পাশে শীতবস্ত্র নিয়ে পাশে থাকার জন্য।

শীতবস্ত্র বিতরণ কর্মসূচীতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রাণী পুষ্টি বিভাগের প্রধান প্রফেসর ড. মো. জসিম উদ্দিন, কৌলিবিজ্ঞান ও প্রাণী প্রজনন বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ আতাউর রহমান ও জাতীয় নাগরিক কমিটির কৃষি সম্পাদক গোলাম মর্তুজা সেলিম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহমুদুর রহমান, আল হোসাইনসহ সিকৃবির বিভিন্ন অনুষদের শিক্ষার্থীরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা