× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জুলাই বিপ্লবের স্মৃতি সংরক্ষণের উদ্যোগ রাবি প্রশাসনের

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৫ ১৯:১৯ পিএম

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৫ ১৯:৩২ পিএম

রাবি উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব সোমবার জুলাই বিপ্লবের স্মৃতি সংরক্ষণের জন্য শহীদ স্মৃতি সংগ্রহশালা পরিদর্শন করেছেন। প্রবা ফটো

রাবি উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব সোমবার জুলাই বিপ্লবের স্মৃতি সংরক্ষণের জন্য শহীদ স্মৃতি সংগ্রহশালা পরিদর্শন করেছেন। প্রবা ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) জুলাই বিপ্লবের স্মৃতি সংগ্রহ ও সংরক্ষণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। রাবি শহীদ স্মৃতি সংগ্রহশালায় একটি স্বতন্ত্র গ্যালারিতে এসব সংগ্রহ সংরক্ষণ ও প্রদর্শন করা হবে। 

সোমবার (২৭ জানুয়ারি) রাবি উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব শহীদ স্মৃতি সংগ্রহশালা পরিদর্শন করেছেন। পরিদর্শন শেষে এ বিষয়ে গঠিত কমিটির পরামর্শ অনুযায়ী, সংগ্রহশালার প্রবেশদ্বারসহ গুরুত্বপূর্ণ অংশে জুলাই বিপ্লবের স্মৃতি সংগ্রহ সংরক্ষণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।

সংগ্রহশালা পরিদর্শনকালে অন্যদের মধ্যে উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ইফতিখারুল আলম মাসউদ, প্রক্টর প্রফেসর মো. মাহবুবর রহমান, ছাত্র-উপদেষ্টা ড. মো. আমিরুল ইসলাম, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা