× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইসলামী বিশ্ববিদ্যালয়ের সেই শিক্ষককে বাধ্যতামূলক ছুটি, ইনক্রিমেন্ট বাতিল

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৫ ১৮:৫২ পিএম

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৫ ১৮:৫৯ পিএম

অভিযুক্ত সহকারী অধ্যাপক হাফিজুল ইসলাম। ছবি: সংগৃহীত

অভিযুক্ত সহকারী অধ্যাপক হাফিজুল ইসলাম। ছবি: সংগৃহীত

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক হাফিজুল ইসলামকে এক বছরের জন্য বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার (২৭ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

অফিস আদেশে উল্লেখ করা হয়, ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে তদন্ত কমিটির রিপোর্ট অনুযায়ী গত ২২ ডিসেম্বর অনুষ্ঠিত সিন্ডিকেটের ২৬৬তম সাধারণ সভার ৪৪ নম্বর সিদ্ধান্ত ইসলামী বিশ্ববিদ্যালয়ের কর্মচারী শৃঙ্খলা বিধি মোতাবেক অভিযুক্ত শিক্ষককে ২২ ডিসেম্বর ২০২৪ থেকে এক বছরের জন্য বাধ্যতামূলক ছুটি দেওয়া হয়। এর সঙ্গে একটি বাৎসরিক ইনক্রিমেন্টও বাতিল করা হয়।

এর আগে ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ওই শিক্ষকের বিরুদ্ধে সমকামীতা, শিক্ষার্থীদের জোরপূর্বক ছাত্রলীগের মিছিলে পাঠানো এবং নানাভাবে নারী শিক্ষার্থীদের হয়রানির অভিযোগ জানান বিভাগের শিক্ষার্থীরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা