× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পরীক্ষা দিতে বাধা, সমন্বয়কদের ওপর হামলা ছাত্রলীগের

গোপালগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৫ ২০:৩৬ পিএম

পরীক্ষা দিতে বাধা, সমন্বয়কদের ওপর হামলা ছাত্রলীগের

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা ও ইতিহাস বিভাগের শিক্ষার্থী শরিফুল ইসলাম সোহাগকে পরীক্ষা দিতে বাধা দেওয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের ওপর হামলার ঘটনা ঘটেছে।

বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কর্মীদের বিরুদ্ধে এ হামলা চালানোর অভিযোগ উঠেছে। হামলায় সাকিব আহমেদ নামে এক সমন্বয়ক আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ সময় ভিডিও ধারণ করতে গেলে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের ওপর হামলা চালান ছাত্রলীগের কর্মীরা। শনিবার (২৫ জানুয়ারি) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।

ছাত্র সমন্বয়ক ওমর শরীফ সরকার অভিযোগ করে বলেন, জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলাকারী ছাত্রলীগ নেতা শরিফুল ইসলাম সোহাগ আজ (শনিবার) পরীক্ষায় অংশ নিতে যাচ্ছিলেন। এ সময় সমন্বয়কসহ সাধারণ শিক্ষার্থীরা তাকে আটক করে প্রক্টর অফিসে নিয়ে যাচ্ছিলেন। এ সময় ছাত্রলীগকর্মীরা আমাদের ওপর হামলা চালায়। ভিডিও ধারণ করতে গেলে বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতিক ফয়সাল, দপ্তর সম্পাদক শেখ রাসেলের ওপরও হামলা চালানো হয়।

এদিকে এ ঘটনার প্রতিবাদ ও হামলাকারী ছাত্রলীগ নেতা-কর্মীদের গ্রেপ্তারের দাবিতে সমন্বয়ক ও সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসে একটি বিক্ষোভ মিছিল বের করেন।

বশেমুরবিপ্রবির প্রক্টর আরিফুজ্জামান রাজিব জানিয়েছেন, ছুটির দিন হওয়ায় তিনি ক্যাম্পাসে ছিলেন না। খবর পেয়ে ক্যাম্পাসের উদ্দেশে রওনা দেন। সহকারী প্রক্টরগণ ঘটনাটি সামাল দিয়েছেন। ক্যাম্পাসের পরিবেশ বর্তমানে শান্ত। রাতে সবাইকে নিয়ে বিষয়টির সমাধান করবেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা