× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গাছের চূড়ায় ঝুলছিল লাশ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৫ ১৩:১৩ পিএম

আপডেট : ২২ জানুয়ারি ২০২৫ ১৩:৩২ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি)একটি গাছ থেকে ঝুলন্ত অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। বুধবার (২২ জানুয়ারি) সকালে মরদেহটি দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেন এলাকাবাসী। পরে ফায়ার সার্ভিস এসে মরদেহটি উদ্ধার করে। 

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. হাদিউজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘সকাল সাড়ে ৯টার দিকে খবর পেয়ে ঢাবি গণিত বিভাগের বিপরীত পাশে গাছের ডালের সঙ্গে রশি দিয়ে ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আইনি প্রক্রিয়া শেষে সাড়ে ১০টার দিকে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে পাঠানো হয়েছে।’

তিনি আরও বলেন, ‘নিহতের নামপরিচয় এখনও পাওয়া যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে। আশপাশের লোকের মুখে জানতে পারি, নিহত ব্যক্তি ভবঘুরে প্রকৃতির। তবু ময়নাতদন্তের  প্রতিবেদনে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। আমরা সিআইডি ক্রাইমসিনকে খবর দিয়েছি। আঙুলের ছাপের মাধ্যমে নিহতের নাম-পরিচয় শনাক্ত করা যাবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা