× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৪৭ বিসিএস

আবেদনের সময় বাড়ল ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৫ ০০:০৬ এএম

আপডেট : ২২ জানুয়ারি ২০২৫ ১০:৫০ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

৪৭তম বিসিএস পরীক্ষার অনলাইনে আবেদনের সময় মোট ২৮ দিন বাড়ানো হয়েছে। নতুন সূচি অনুযায়ী ৩০ জানুয়ারির পরিবর্তে ২৭ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করতে পারবেন চাকরিপ্রত্যাশীরা।

মঙ্গলবার (২১ জানুয়ারি) সরকারি কর্ম কমিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে আবেদনের সময় বাড়ানোর বিষয়টি জানানো হয়।

পিএসসির বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪৭তম বিসিএসের আবেদনের সময় ৩০ জানুয়ারির পরিবর্তে ২৭ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত বাড়ানো হয়েছে। কেবল ইউজার আইডিপ্রাপ্ত প্রার্থীরা এ সময়ের পরবর্তী ৭২ ঘণ্টা অর্থাৎ ২ মার্চ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ফি জমা দিতে পারবেন। নির্ধারিত তারিখ ও সময়ের পর কোনো আবেদন গ্রহণ করা হবে না বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সে পরিপ্রেক্ষিতে ৪৭তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি নিম্নরূপে সংশোধিত হবেÑ

অবতীর্ণ প্রার্থীর যোগ্যতা

যদি কোনো প্রার্থী এমন কোনো পরীক্ষায় অবতীর্ণ হয়ে থাকেন যে, পরীক্ষায় পাস করলে তিনি ৪৭তম বিসিএস পরীক্ষায় অংশগ্রহণের যোগ্যতা অর্জন করবেন এবং যদি তার ওই পরীক্ষার ফলাফল ৪৭তম বিসিএস পরীক্ষার আবেদনপত্র জমা দেওয়ার (অনলাইন রেজিস্ট্রেশন) শেষ তারিখ পর্যন্ত প্রকাশ না হয়, তা হলেও তিনি অবতীর্ণ প্রার্থী হিসেবে অনলাইনে আবেদন করতে পারবেন।

তবে তা সাময়িকভাবে গ্রহণ করা হবে। কেবল সেই প্রার্থীকেই অবতীর্ণ প্রার্থী হিসেবে বিবেচনা করা হবে যার স্নাতক বা স্নাতকোত্তর পর্যায়ের সব লিখিত পরীক্ষা ৪৭তম বিসিএস পরীক্ষার আবেদনপত্র গ্রহণের শেষ তারিখের মধ্যে অর্থাৎ ২৭ ফেব্রুয়ারি, ২০২৫-এর মধ্যে সম্পূর্ণরূপে শেষ হয়েছে।

৩ হাজার ৪৮৭টি ক্যাডার এবং ২০১টি নন-ক্যাডার পদে নিয়োগ দিতে ২৮ নভেম্বর এ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। পিএসসি ওয়েবসাইট থেকে বিসিএসের আবেদন ফরম পূরণ করতে পারছেন প্রার্থীরা। সর্বনিম্ন ২১ বছর এবং সর্বোচ্চ বয়স ৩২ বছর বয়সি প্রার্থীরা ৪৭তম বিসিএসে আবেদন করতে পারছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা