× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বন্যা পরিস্থিতি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিএড অনার্স পরীক্ষা স্থগিত

প্রতিদিনের বাংলাদেশ ডেস্ক

প্রকাশ : ১৮ জুন ২০২২ ২০:৩২ পিএম

সিলেট অঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি

সিলেট অঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি

বন্যা পরিস্থিতির অবনতির কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে চলমান ২০২০ সালের বিএড অনার্স ১ম বর্ষ দ্বিতীয় সেমিস্টার এবং ২০২০ সালের বিএড অনার্স দ্বিতীয় বর্ষ ৪র্থ সেমিস্টার পরীক্ষা স্থগিত করা হয়েছে। শনিবার (১৮ জুন) জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, এসব পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে। স্থগিত এই দু’টি পরীক্ষার সংশোধিত সময়সূচি পরে সংশ্লিষ্ট সবাইকে অবহিত করা হবে।
এর আগে, করোনা পরিস্থিতির কারণে ১৯ জুন থেকে অনুষ্ঠিতব্য এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়।

এ পরীক্ষার পরিবর্তিত রুটিন পরে জানিয়ে দেওয়া হবে বলে শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা