ফরিদপুর প্রতিবেদক
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৫ ১৩:৩৫ পিএম
আপডেট : ১৬ জানুয়ারি ২০২৫ ১৩:৩৬ পিএম
মানববন্ধনে শিক্ষক-শিক্ষার্থীরা। প্রবা ফটো
দক্ষিণাঞ্চলের অন্যতম বিদ্যাপীঠ ফরিদপুরের সরকারী সারদা সুন্দরী মহিলা কলেজের অধ্যক্ষের উপর হামলার অভিযোগ উঠেছে। বুধবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় এ হামলার ঘটনা ঘটে। হামলার প্রতিবাদে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) মানববন্ধন করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান প্রতিদিনের
বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, অধ্যক্ষ মঞ্জুরুল ইসলাম বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে
কলেজ থেকে বের হন। রাস্তায় গেলে মোটর সাইকেলে করে আসা একদল দুর্বৃত্ত লোহার রড দিয়ে
তার মাথায় আঘাত করে পালিয়ে যায়। এ হামলা গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার
করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান।
চিকিৎসকরা জানান, মাথায় আঘাত গুরুতর হওয়ায় তিনি এখনও শংকামুক্ত নন।
কলেজ অধ্যক্ষের উপর হামলার প্রতিবাদে এবং সন্ত্রাসীদের গ্রেপ্তারের
দাবিতে মানববন্ধন করেছেন কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা। বৃহস্পতিবার বেলা ১০টার দিকে কলেজের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন তারা। এ সময় তারা
অধ্যক্ষের উপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি করেন।
ওসি আসাদউজ্জামান বলেন, ‘এ ঘটনায় যারা
জড়িত রয়েছেন তাদের দ্রুতই আইনের আওতায় আনা হবে।’
মানববন্ধনে বক্তব্য রাখেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর খালদুজ্জামান মিঠু, শিক্ষক সমিতির যুগ্ম সম্পাদক শেখ জামাল, কলেজ শিক্ষক মাসুদ ইকবাল, বদিউল আরম সুজন, মোছাদ্দেকুর রহমান কলেজ শিক্ষার্থী লায়লা আফরিন, সাদিয়া সুলতানা, মাবিয়া হায়দার, হাসনা জাহান, রামিম ইসলাম প্রমুখ।