× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইস্টার্ন ইউনিভার্সিটিতে বিজনেস নেটওয়ার্কিং বিষয়ক কর্মশালা

প্রবা ডেস্ক

প্রকাশ : ০৮ আগস্ট ২০২২ ১৭:০৬ পিএম

আপডেট : ০৮ আগস্ট ২০২২ ১৭:১১ পিএম

ইস্টার্ন ইউনিভার্সিটিতে বিজনেস নেটওয়ার্কিং বিষয়ক কর্মশালা

ইস্টার্ন ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন অনুষদ শনিবার (৬ আগস্ট) শেষ সেমিস্টারের শিক্ষার্থীদের পড়াশোনার অংশ হিসেবে বিজনেস নেটওয়ার্কিং বিষয়ক একটি কর্মশালার আয়োজন করে। কর্মশালা পরিচালনা করেন ভার্সিটির এ্যালামনাই, মার্কেটিং কমিউনিকেশন মো. আশরাফুল আলম। স্বাগত বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক তাসনুভা রহমান এবং সভাপতিত্ব করেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. আব্বাস আলী খান। কর্মশালাটি সমন্বয় করেন সহযোগী অধ্যাপক ফারহানা খান।

বিজনেস নেটওয়ার্কিং ব্যবসার এমন একটি সিস্টেম, যেটা যেকোনো ব্যবসায় বিকাশের ক্ষেত্রে সাহায্য করে। এই সিস্টেমের মাধ্যমে, একজন ব্যক্তি আরেকজন ব্যাক্তির সাহায্য নিয়ে, ব্যবসাটিকে এগিয়ে নিয়ে যায়। ফলে ব্যবসার এবং নিজের ক্যারিয়ারের বিকাশ ঘটে। একটি পরিষ্কার ধারণা প্রদানের জন্য, এই কর্মশালাটি ক্যারিয়ার সাকসেস প্রোগ্রাম (সিএসপি) এর অধীনে প্রতিটি সেমিস্টারে ব্যবসায় অনুষদের শেষ সেমিস্টারের শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয়। কর্মশালার মূল উদ্দেশ্য হল নানা ধরনের কলাকৌশল সহ ছাত্রদেরকে কর্পোরেট কিংবা ব্যবসায়িক জীবন সম্পর্কে একটি ভাল ধারনা দেয়া যাতে করে ব্যবহারিক জীবনে তারা বেশ ভাল করতে পারে।

প্রবা/জিকে

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা