চট্টগ্রাম অফিস
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৫ ১৭:৪৭ পিএম
আপডেট : ১১ জানুয়ারি ২০২৫ ১৮:২৪ পিএম
ছবি : সংগৃহীত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) সেন্টার ফর বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (সিবিএ) এজিএম ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ জানুয়ারি) অ্যালামনাই সদস্যদের প্রত্যক্ষ অংশগ্রহণে অনুষ্ঠিত এই এজিএমে সভাপতিত্ব করেন- অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ ইউছুফ। এতে সঞ্চালনা করেন- সাধারণ সম্পাদক মো. আশেক হোসেন রবিন। নির্বাচন পর্ব পরিচালনা করেন- প্রধান নির্বাচন কমিশনার ব্যবসায় প্রশাসন অনুষদের অধ্যাপক ড. মো. আবদুল্লাহ মামুন, নির্বাচন কমিশনার এনামুল হক ও মো. মাহাবুবুল আলম।
নির্বাচনে সভাপতি নির্বচিত হয়েছেন- এবিম শিহাব উদ্দীন, সাধারণ সম্পাদক দীপেশ বড়ুয়া এবং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন নাছিরুল করিম ইফাজ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক এস. এম. নসরুল কদির, বিশেষ অতিথি ছিলেন- অধ্যাপক ড. আবদুল্লাহ মামুন, অধ্যাপক ড. মোহাম্মাদ তৈয়ব চৌধুরী, অধ্যাপক ড. সজীব কুমার ঘোষ ও ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. জহুরুল আলম।