× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ছাত্রাবাস থেকে রুয়েট শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজশাহী অফিস

প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৫ ১২:১৬ পিএম

আপডেট : ১১ জানুয়ারি ২০২৫ ১২:৩৩ পিএম

রুয়েট শিক্ষার্থী মেহেদী হাসান মুহিব। ছবি : সংগৃহীত

রুয়েট শিক্ষার্থী মেহেদী হাসান মুহিব। ছবি : সংগৃহীত

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)-এর শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১০ জানুয়ারি) রাত ১১টার দিকে রাজশাহী মহানগরীর ফুদকিপাড়ার এবেলা ছাত্রাবাস থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মৃত শিক্ষার্থীর নাম মেহেদী হাসান। তিনি রুয়েটের নগর ও অঞ্চল পরিকল্পনা (ইউআরপি) বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ১৮ সিরিজের শিক্ষার্থী। বাড়ি রংপুর মহানগরে।

নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাসুদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

রুয়েট ডিরেক্টর অব স্টুডেন্ট ওয়েলফেয়ারের পরিচালক রবিউল ইসলাম সরকার জানান, পুলিশ খবর দিলে রাত ১২টার পর এবেলা ছাত্রাবাসের নয় তলায় মেহেদীর ৯২৩ নম্বর রুমে যান। ভেতর থেকে বন্ধ করা কক্ষটিতে মেহেদীর মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান। ছাত্রাবাসের অন্য শিক্ষার্থীরা তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। ভোরের দিকে সুরতহাল শেষে পুলিশ মরদেহ নামিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। পরে পারিবারিক সম্মতিক্রমে ময়নাতদন্ত করা হবে বলে জানান তিনি।

রবিউল ইসলাম সরকার বলেন, মৃত শিক্ষার্থীর বন্ধুদের কাছ থেকে জানা গেছে বেশ কয়েকদিন থেকে মেহেদী মানসিক বিষণ্নতায় ভুগছিলেন।

ওসি মেহেদী মাসুদ বলেন, ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। তবে আত্মহত্যার সঠিক কারণ এখনও জানা যায়নি। আমরা মরদেহ মর্গে রেখেছি। তার পরিবারকে খবর দেওয়া হয়েছে। তারা এসে যে সিদ্ধান্ত নেবে, সে অনুযায়ী আইনি ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ হস্তান্তর করা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা