রাজশাহী অফিস
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৫ ১৪:৫০ পিএম
আপডেট : ০৬ জানুয়ারি ২০২৫ ১৪:৫৪ পিএম
সোমবার পোষ্য কোটা বহালের দাবিতে রাবির প্যারিশ রোডে কর্মকর্তা-কর্মচারীরা বিক্ষোভ করেছেন। প্রবা ফটো
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরেদ প্রাতিষ্ঠানিক সুবিধা বাতিলতের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। কর্মকর্তা, সহায়ক কর্মচারী, সাধারণ কর্মচারী ও পরিবহন কর্মচারী সমিতির ব্যানারে রাবির প্যারিশ রোডে সোমবার (৬ জানুয়ারি) বেলা ১১ টা থেকে ১২টা পর্যন্ত ঘণ্টাব্যাপী এই মানববন্ধনের আয়োজন করা হয়।
মানবন্ধনে বক্তারা ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বহালের দাবি জানান, তারা বলেন, সারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা বহল রয়েছে। এমন অবস্থায় রাবির ভিসির দেওয়া কোটা বাতিলের ঘোষণা বিশ্ববিদ্যালয়ের সবার মাঝে বৈষম্যের সৃষ্টি করেছে। দাবি আদায়ের স্বার্থে আগামীতে পর্যায়ক্রমে কর্মবিরতিসহ কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা। মানববন্ধনে সভাপতিত্ব করেন রাবির ডেপুটি রেজিস্ট্রার ও রাবি অফিসার্স সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মুকতার হোসেন।
এর আগে রাবির শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গত ২ জানুয়ারি রাতে পোষ্য কোটা বাতিলের ঘোষণা দেন রাবি ভিসি।
এদিকে রাবির ভিসি অধ্যাপকত সালেহ হাসান নকীব জানান, শান্তিপূর্ণ আন্দোলন একটি গণতান্ত্রিক অধিকার। তবে ৫ আগস্টের পর ঘন ঘন এ ধরনের আন্দোলনের ফলে একদিকে যেমন রাবির শিক্ষা কার্যক্রম পিছিয়ে পড়ছে, তেমনি ভাবে প্রশাসনিক ব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হচ্ছে।