× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডাকসু নির্বাচনের জন্য কমিটি করা হয়েছে : উপাচার্য

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৫ ২০:১৫ পিএম

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৫ ২০:১৮ পিএম

ডাকসু নির্বাচনের জন্য  কমিটি করা হয়েছে : উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ-ডাকসু নির্বাচন আয়োজনে একটি কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন উপাচার্য নিয়াজ আহমেদ খান। তিনি বলেছেন, এই নির্বাচন ঘিরে ‘নিয়মতান্ত্রিকভাবে’ কাজ করা হচ্ছে। ডাকসু আমাদের অঙ্গীকার। ডাকসুর জন্য একটি কমিটি গঠন করে দিয়েছি। কমিটি সব অংশীজনের সঙ্গে কথা বলে সুপারিশ জমা দেবে। সেই সুপারিশের আলোকেই উৎসবমুখর ডাকসু নির্বাচন আয়োজন করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শনিবার (৪ জানুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের চারুকলা ইউনিটের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি।

এর আগে, ডাকসু নির্বাচনের রোডম্যাপ দিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন উপাচার্যকে ৭২ ঘণ্টা সময় বেঁধে দিয়েছে। এর মধ্যেই নির্বাচনের এক রোডম্যাপ তৈরি করা হবে বলে আশ্বাস দিয়েছেন নিয়াজ আহমেদ খান।

চারুকলা ইউনিটের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষায় এ বছর ১৩০ আসনের বিপরীতে প্রতিযোগিতায় আছেন ৬ হাজার ৯৩ শিক্ষার্থী। প্রতি আসনে ৪৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। চারুকলা ইউনিটে ৪০ নম্বরের এমসিকিউ এবং ৬০ নম্বরের অংকন পরীক্ষা হয়।

ভর্তি পরীক্ষায় মোট ১২০ নম্বরের ভিত্তিতে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে। এর মধ্যে ভর্তি পরীক্ষা হচ্ছে ১০০ নম্বরের। আর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলের ওপর থাকছে ২০ নম্বর।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা