× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাবির বিজয় একাত্তর হলের ছাত্রলীগ সভাপতি গ্রেপ্তার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৫ ১৯:৩৯ পিএম

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৫ ১৯:৩৯ পিএম

ঢাবির বিজয় একাত্তর হলের ছাত্রলীগ সভাপতি গ্রেপ্তার

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের সভাপতি সজিবুর রহমান সজিবকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার সজিব বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা চালানোর ঘটনায় অভিযুক্ত। 

শুক্রবার (৩ জানুয়ারি) রাতে রাজধানীর হাজারীবাগের জাফরবাদ এলাকায় অভিযান চালিয়ে গোয়েন্দা পুলিশের লালবাগ বিভাগ তাকে গ্রেপ্তার করে।

আজ শনিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, গত ১৫ জুলাই বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে বৈষম্যবিরোধী আন্দোলনের সমর্থনে শিক্ষার্থীদের একটি মিছিল বের হয়। এ সময় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। হামলাকারীরা ককটেল-বিস্ফোরণসহ দেশি-বিদেশি অস্ত্র দিয়ে শিক্ষার্থীদের ওপর দফায় দফায় হামলা চালান। এ সময় প্রায় তিন শতাধিক শিক্ষার্থী গুরুতর আহত হন। ওই ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. আবু সায়াদ বিন মাহিন সরকার বাদী হয়ে গত ২১ অক্টোবর শাহবাগ থানায় একটি মামলা করেন। গ্রেপ্তার সজিব মামলাটির ১৪ নম্বর এজাহারভুক্ত আসামি।

ডিসি তালেবুর রহমান বলেন, ‘তদন্তাধীন এ মামলায় সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ, গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় আসামি সজিবকে গ্রেপ্তার করা হয়েছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা