× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এসএসসির সংশোধিত সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৫ ২২:৪২ পিএম

এসএসসির সংশোধিত সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ

এসএসসি পরীক্ষার পুনর্বিন্যাস করা সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করার পাঁচ দিনের মাথায় কিছুটা পরিবর্তন এনেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। সিলেবাসে বাংলা বিষয়ে কিছুটা বদল আনা হয়েছে। বৃহস্পতিবার (২ জানুয়ারি) এনসিটিবির ওয়েবসাইটে সংশোধিত এ সিলেবাস প্রকাশ করা হয়।

এনসিটিবির সদস্য (শিক্ষাক্রম) রবিউল কবীর চৌধুরী বলেন, বাংলা বিষয়ের সিলেবাসে কিছুটা পরিবর্তন করায় পুরো সিলেবাস নতুন করে প্রকাশ করা হয়েছে। এর আগে গত ২৮ ডিসেম্বর ২০২৬ সালের এসএসসি পরীক্ষার পুনর্বিন্যাস করা সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করা হয়েছিল। সেদিন এনসিটিবির ওয়েবসাইটে বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগের মোট ৩২টি বিষয়ের সিলেবাস প্রকাশ করা হয়। ২০২৫ সালে যারা দশম শ্রেণিতে উঠলেন তারা এ সিলেবাস অনুসরণ করবেন।

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময় চালু করা ‘নতুন শিক্ষাক্রমে’ নবম-দশম শ্রেণির বিভাগ বিভাজন উঠিয়ে দেওয়া হয়েছিল। সরকার পরিবর্তনের পর ২০২৫ সাল থেকে আবার বিভাগ বিভাজন ফিরছে। সে ঘোষণা অনুযায়ী বিভাগ-বিভাজন ফিরিয়ে এনে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার জন্য সংক্ষিপ্ত সিলেবাস, প্রশ্নের ধরণ ও নম্বর বণ্টন প্রকাশ করে এনসিটিবি।

ওই পরীক্ষার নম্বর বিভাজনে দেখা গেছে, ব্যবহারিক না থাকা বিষয়গুলোর রচনামূলক অংশে ৭০ নম্বর এবং বহুনির্বাচনি অংশে ৩০ নম্বর থাকবে। ব্যবহারিক থাকা বিষয়গুলোতে তত্ত্বীয় অংশে ৭৫ ও ব্যবহারিক অংশে ২৫ নম্বর থাকবে। তত্ত্বীয় অংশে ৪০ নম্বর ও বহুনির্বাচনি অংশে ২৫ নম্বর থাকবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা