× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পড়াশোনায় উৎসাহে শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র নিয়ে হাজির ইউএনও

ঈশ্বরদী (পাবনা) প্রতিবেদক

প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৫ ১৮:২২ পিএম

আপডেট : ০৩ জানুয়ারি ২০২৫ ১৫:০৫ পিএম

শীতবস্ত্র পেয়ে উচ্ছ্বসিত শিশুশিক্ষার্থীরা

শীতবস্ত্র পেয়ে উচ্ছ্বসিত শিশুশিক্ষার্থীরা

টানা তিনদিন সূর্যবিহীন তীব্র শীতে জনজীবনে নেমে এসেছে ভোগান্তি। বছরের শুরুতে বিদ্যালয় প্রাঙ্গণ শিক্ষার্থীদের উপস্থিতিতে পূর্ণ থাকার কথা। কিন্তু তীব্র শীতে অধিকাংশ বিদ্যালয়েই তেমন শিক্ষার্থী দেখা যাচ্ছে না। এতে পড়াশোনায় পিছিয়ে পড়ছেন তারা। ঠিক এ সময় পড়াশোনায় উৎসাহ জাগাতে শিক্ষার্থীদের মাঝে বিতরণ করতে শীতবস্ত্র নিয়ে হাজির হয়েছেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুবীর কুমার দাশ।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের নওদাপাড়া গুচ্ছগ্রাম বুনোফুল স্কুলে ৭০ জন শিশুশিক্ষার্থীর মাঝে কম্বল ও অন্যান্য শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। 

এ ব্যাপারে ইউএনও সুবীর কুমার দাশ বলেন, তীব্র শীতে জুবুথুবু অবস্থা সবারই। বছরের শুরুতে শিক্ষার্থীরা যেন পড়াশোনা থেকে পিছিয়ে না পড়ে, তারা যেন বিদ্যালয়ে উপস্থিত হয়ে বইমুখী হতে পারে, সে কথা ভেবেই মূলত এমন চিন্তাভাবনা আমার। তিনি জানান, প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত শীতবস্ত্র পর্যায়ক্রমে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, ছিন্নমূল ও অসহায় মানুষের মাঝে বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। তিনি আরও বলেন, শিশুশিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহী করতে যা যা সহযোগিতা দরকার উপজেলা প্রশাসন থেকে চেষ্টা চলমান থাকবে।

এদিকে নতুন কম্বল হাতে পেয়ে কয়েকজন শিক্ষার্থী বলেন, এবারই প্রথম আমাদের কেউ কম্বল উপহার দিয়েছে। নতুন কম্বল গায়ে জড়িয়ে রাতে ঘুমাবো। খুবই আনন্দ লাগছে।

শীতবস্ত্র বিতরণের সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সেহাব উদ্দিন, বুনোফুল স্কুলের সভাপতি মো. মাসুদ রানা, সাধারন সম্পাদক মো. ওয়ালিউর রহমান ওলিসহ অন্যান্যরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা