× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

২০২৬ সালের এসএসসির সিলেবাস ও মানবণ্টন প্রকাশ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৪ ১৯:৫১ পিএম

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৪ ২৩:৩৫ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নবম-দশম শ্রেণিতে বিভাগ বিভাজন ফিরিয়ে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত সংক্ষিপ্ত সিলেবাস, প্রশ্নকাঠামো বা নমুনা প্রশ্ন ও মানবণ্টন প্রকাশ করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।

শনিবার (২৮ ডিসেম্বর) বোর্ডের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় ব্যবহারিক না থাকা বিষয়গুলোতে ৭০ নম্বর রচনামূলক ও ৩০ নম্বর বহুনির্বাচনি অংশ থেকে প্রশ্ন থাকবে। রচনামূলক প্রশ্নে সৃজনশীল অংশের জন্য ৫০ ও সংক্ষিপ্ত উত্তরে জন্য ২০ নম্বর বরাদ্দ থাকবে।

আর ব্যবহারিকসহ বিষয়গুলোতে তত্ত্বীয় অংশে ৭৫ ও ব্যবহারিক অংশে ২৫ নম্বর থাকবে। তত্ত্বীয় অংশে সৃজনশীল প্রশ্নের জন্য ৪০ নম্বর, সংক্ষিপ্ত উত্তরের জন্য ১০ নম্বর ও বহুনির্বাচনি অংশে ২৫ নম্বর থাকবে।

প্রসঙ্গত, এর আগে গত ১ সেপ্টেম্বর আওয়ামী লীগ সরকারের সময়ে প্রণীত ‘নতুন শিক্ষাক্রম বা জাতীয় শিক্ষাক্রম রূপরেখা-২০২১’ থেকে আনুষ্ঠানিকভাবে বাতিল করে শিক্ষা মন্ত্রণালয়।

সিলেবাস, প্রশ্নকাঠামো বা নমুনা প্রশ্ন ও মান বণ্টন দেখতে এখানে ক্লিক করুন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা