× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নতুন করে ৪৪তম বিসিএসের ভাইভা শুরু ২২ ডিসেম্বর

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৪ ১৮:১৪ পিএম

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৪ ১৮:২০ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

৪৪তম বিসিএসে আগের মৌখিক পরীক্ষা বাদ দিয়ে নতুন করে এই ভাইভা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আজ মঙ্গলবার (৩ ডিসেম্বর) সরকারি কর্ম কমিশন এ সিদ্ধান্ত নেয়। ভাইভা শুরু হবে ২২ ডিসেম্বর থেকে।

বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের (পিএসসি) জনসংযোগ কর্মকর্তা এসএম মতিউর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান। তিনি বলেন, মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ করা হয়েছে। সময়সূচি পিএসসির ওয়েবসাইটে অথবা টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

২০২২ সালের ২৭ মে ৪৪তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে মোট ২ লাখ ৭৬ হাজার ৭৬০ জন প্রার্থী অংশ নেন। প্রিলিমিনারি পরীক্ষায় ১৫ হাজার ৭০৮ জন পাস করেন। প্রলিমিনারির পর পর গত ৩ এপ্রিল লিখিত পরীক্ষায় ফল প্রকাশ করে পিএসসি। লিখিত পরীক্ষায় মোট ১১ হাজার ৭৩২ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। এর মধ্যে, সাধারণ ক্যাডার ৫ হাজার ৩২৬ জন এবং বাকিরা সাধারণ এবং কারিগরি বা পেশাগত ক্যাডারে আবেদন করেছিলেন।


৪৪তম বিসিএসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৭১০ জন কর্মকর্তা নেওয়া হবে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ২৫০ জন, পুলিশ ক্যাডারে ৫০, পররাষ্ট্র ক্যাডারে ১০, আনসার ক্যাডারে ১৪, নিরীক্ষা ও হিসাবে ৩০, কর ক্যাডারে ১১, সমবায়ে ৮, রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিকে ৭, তথ্যে ১০, ডাকে ২৩, বাণিজ্যে ৬, পরিবার পরিকল্পনায় ২৭, খাদ্যে ৩, টেকনিক্যাল ক্যাডারে ৪৮৫ ও শিক্ষা ক্যাডারে ৭৭৬ জন নেওয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা