× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জবিতে ভর্তি আবেদন শুরু, পরীক্ষার সুযোগ পাবেন ৪০ হাজার শিক্ষার্থী

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৪ ১৪:৪৬ পিএম

ফাইল ফটো

ফাইল ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের নিজস্ব পদ্ধতিতে ভর্তির আবেদন শুরু হয়েছে। চলতি শিক্ষাবর্ষে ৪০ হাজার শিক্ষার্থীকে পরীক্ষায় অংশ নিতে সুযোগ দেওয়া হবে। আবেদনের প্রাথমিক ফি হিসেবে ১০০ টাকা করে শিক্ষার্থীদের পরিশোধ করতে হবে।

সোমবার (২ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক শেখ গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে ভর্তি বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়।

রেজিস্ট্রার জানান, রবিবার থেকেই শিক্ষার্থীরা আবেদন করতে পারছেন। ১৫ ডিসেম্বর পর্যন্ত আবেদন করা যাবে।

ভর্তি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৩১ জানুয়ারি ই-ইউনিট (চারুকলা অনুষদ), ১৪ ফেব্রুয়ারি ডি-ইউনিট (সামাজিক বিজ্ঞান অনুষদ), ১৫ ফেব্রুয়ারি বি-ইউনিট (কলা ও আইন অনুষদ), ২২ ফেব্রুয়ারি এ-ইউনিট (বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদ) ও ২৮ ফেব্রুয়ারি সি-ইউনিটের (বিজনেস স্টাডিজ অনুষদ) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ২০২১ ও ২০২২ সালে এসএসসি/সমমান এবং ২০২৪ সালে এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদনের সুযোগ পাবেন। এই শিক্ষার্থীদের মধ্যে যাদের ফলাফল বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ইউনিটে ভর্তির জন্য নির্ধারিত শর্ত পূরণ করবে, কেবল তারাই ভর্তির জন্য আবেদন করতে পারবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আগামী ১ ডিসেম্বর দুপুর ১২টা থেকে ১৫ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটের https://admission.jnu.ac.bd মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।

আবেদনকারীদের প্রাথমিক আবেদন ফি হিসাবে ১০০ টাকা দিতে হবে। আবেদনকারীদের মধ্য হতে মেধাক্রম অনুসারে প্রাথমিকভাবে বাছাইকৃত ৪০ হাজার আবেদনকারীকে পরীক্ষায় অংশ নিতে দেওয়া হবে। যেসব আবেদনকারী প্রাথমিক বাছাইয়ে নির্বাচিত হবেন, তাদের ৭০০ টাকা দিয়ে পরীক্ষায় অংশ গ্রহণের প্রবেশপত্র ডাউনলোড করতে হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা