× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মুখোমুখি অবস্থানে মোল্লা কলেজ ও কবি নজরুল-সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৪ ১২:৩৫ পিএম

আপডেট : ২৫ নভেম্বর ২০২৪ ১৫:০১ পিএম

মুখোমুখি অবস্থানে মোল্লা কলেজ ও কবি নজরুল-সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা

সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে শিক্ষার্থীদের হামলা ও ভাঙচুরের প্রতিবাদে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ (ডিএমআরসি) অভিমুখে লাঠি হাতে লংমার্চ করছেন কবি নজরুল সরকারি কলেজ ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা।

সোমবার (২৫ নভেম্বর) সকাল ১০টা থেকে কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা বাহাদুর শাহ পার্কের সামনে লাঠিসোঁটা নিয়ে জড়ো হতে থাকেন। সাড়ে ১১টার দিকে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা রায়সাহেব বাজারের দিকে অগ্রসর হন সাত কলেজের অন্য শিক্ষার্থীদের সঙ্গে।

সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থী ফাহিম আহমদ বলেন, ‘আমরা শুনেছি মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা একত্র হচ্ছে। আমরা এখন সেখানে যাব। আমাদের সঙ্গে রায়সাহেব বাজারে সাত কলেজের অন্য শিক্ষার্থীরা যুক্ত হবে।’

এদিকে কবি নজরুল সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান আন্দোলনরত শিক্ষার্থীদের শান্ত করার জন্য বারবার মাইকিং করছিলেন। এ সময় তিনি বলেন, ‘তোমরা শান্ত হও, তোমাদের সঙ্গে আমরা আছি। গতকালের ঘটনায় অনুপ্রবেশকারীরা ছিল, আজও এখানে অনুপ্রবেশকারী আছে বলে মনে হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কমিটি আসবে, সোহরাওয়ার্দী কলেজকে বলতে চাই গতকালের ঘটনার সুষ্ঠু বিচার হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা