× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

উপাচার্যের আশ্বাসে ৫ ঘণ্টা পর জাবির প্রশাসনিক ভবন খুলে দেন শিক্ষার্থীরা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৪ ১৬:১৩ পিএম

উপাচার্যের আশ্বাসে ৫ ঘণ্টা পর জাবির প্রশাসনিক ভবন খুলে দেন শিক্ষার্থীরা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অটোরিকশার ধাক্কায় শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় বিচারের দাবিতে দুই দিনের আল্টিমেটাম শেষে প্রশাসনিক ভবনে তালা দিয়ে প্রায় পাঁচ ঘণ্টা অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা। 

রবিবার (২৪ নভেম্বর) সকাল ৮টায় প্রশাসনিক ভবনের দুই গেটে তালা ঝুলিয়ে সেখানে বসে অবরোধ কর্মসূচি শুরু করেন তারা। এরপর দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসানের প্রতিশ্রুতিতে শিক্ষার্থীরা তাদের অবরোধ প্রত্যাহার করে নেন।

অবরোধে শিক্ষার্থীরা ‘তুমি কে আমি কে, রাচি রাচি,’ ‘আমার বোন কবরে, প্রশাসন কী করে?’, ‘রাচির ভাই-বোন, এক হও এক হও,’ ‘জাস্টিস জাস্টিজ, উই ওয়ান্ট জাস্টিস ’ ইত্যাদি স্লোগান দেন তারা। 

অবরোধকালে বাংলা বিভাগের ৫৩ তম ব্যাচের শিক্ষার্থী মোহাম্মদ মাহাদী বলেন, আমাদের বোন রাচি গত ১৯ নভেম্বর মারা যাওয়ার পর ক্যাম্পাসে আমাদের নানা কর্মসূচি চলমান ছিল। আমাদের সর্বশেষ কর্মসূচি ছিল বৃহস্পতিবার মশাল মিছিল, সেই মশাল মিছিল আমরা দাবি জানিয়েছিলাম অপরাধী রিকশাচালককে খুঁজে বের করে আইনের আওতায় আনা হোক। এজন্য আমরা প্রশাসনকে দুই দিনের সময়ও দিয়েছি, কিন্তু তারা কোন কার্যকর ব্যবস্থা নিতে পারেনি এমনকি এ বিষয়ে আমাদের আশ্বাসও দিতে পারেনি। 

অবরোধ প্রত্যাহারের পর একই ব্যাচের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী আরাফাত হোসেন বলেন, রাচি হত্যার আসামি এখনও দৃশ্যমান না হওয়ার প্রতিবাদে আজকে আমরা এই কর্মসূচি পালন করেছি। প্রশাসন আমাদেরকে আশ্বস্ত করলে আমরা প্রশাসনিক ভবন খুলে দিয়েছি, কিন্তু যতক্ষণ না পর্যন্ত অপরাধীকে সনাক্ত করা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা সকল ধরনের ক্লাস পরীক্ষা বর্জনের সিদ্ধান্ত নিয়েছি। দ্রুত সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যদি অপরাধীকে সনাক্ত করতে না পারে তাহলে আমরা কঠোর আন্দোলনে যাবো।

উপাচার্য অধ্যাপক কামরুল আহসান বলেন, এই ঘটনায় গঠিত তদন্ত কমিটির রিপোর্ট প্রস্তুত হয়েছে। এই রিপোর্ট আমরা আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে পাঠিয়েছি। যেকোনও সময় ওই রিকশাচালক গ্রেপ্তার হতে পারেন। এই মুহূর্তে সকলের সহযোগিতা কামনা করছি।

এর আগে গত বৃহস্পতিবার রাতে মশাল মিছিল শেষে অপরাধী রিকশাচালককে সনাক্ত করে আইনের আওতায় আনতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে দুই দিনের (শুক্র-শনি) আল্টিমেটাম দেন শিক্ষার্থীরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা