× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জবির শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের সম্পদের হিসাব দিতে হবে

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৪ ১০:৪০ এএম

আপডেট : ২২ নভেম্বর ২০২৪ ১১:১৪ এএম

ফাইল ফটো

ফাইল ফটো

প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে ২৭ নভেম্বরের মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সব শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীকে সম্পদ বিবরণী জমা দেওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

শুক্রবার (২২ নভেম্বর) রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. শেখ মো. গিয়াস উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। রেজিস্ট্রারের সই করা এ-সংক্রান্ত একটি অফিস আদেশও প্রকাশিত হয়েছে।

অফিস আদেশে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয় ২২ সেপ্টেম্বর সরকারি কর্মচারীদের সম্পদ বিবরণী জমার জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। এ বিজ্ঞপ্তি অনুযায়ী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সম্পদ বিবরণী প্রস্তুত করে ২৭ নভেম্বরের মধ্যে রেজিস্ট্রারবরাবর পাঠানোর অনুরোধ করা হলো।

এর আগে ২২ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় বিজ্ঞপ্তিতে ৩০ নভেম্বরের মধ্যে সব সরকারি কর্মকর্তা-কর্মচারীর সম্পদ বিবরণী জমাদানের নির্দেশ দেয়।

বিজ্ঞপ্তিতে সরকারি কর্মচারীদের দুর্নীতি প্রতিরোধ এবং স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে এ নির্দেশ প্রদান করা হয় বলেও উল্লেখ করা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা